Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৯ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকে সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার যদি বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনি আজ আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকে অভিনন্দন পাবেন। আপনি ছোটবেলার পছন্দের কাজগুলি আজ বেশি করে করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা সুগন্ধি রঙের মিষ্টি দরিদ্র শিশুদের (মূলত শিশু কন্যা) উদ্দেশ্যে দান করুন।

    বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না।। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির তরফে আজ আপনি একটি খারাপ খবর পেতে পারেন। যার ফলে আপনার মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সচেতনভাবে করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি বিচলিত হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে মারবেল দিয়ে তৈরি কোনও দ্রব্য উপহার দিন।

    মিথুন রাশি: যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁদের এবার অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি কাজে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শানিশ্চরায়’- এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

    কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, চুরির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বেশ কিছু নতুন সুযোগ পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন অভাবী ব্যক্তিকে সেদ্ধ করা শস্য অর্পণ করুন।

    সিংহ রাশি: আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে এটি পারিবারিক সমস্যার কথা ভাগ্য নিতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। কিছু নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগিয়ে নিন।

    কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। আপনার নেওয়া একটি দৃঢ় সঙ্কল্প ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিবর্ণ ও পুরনো কাপড় এবং খবরের কাগজ বাড়ি থেকে দূরে সরিয়ে দিন।

    Ajker rashifal todays horoscope 29 June 2026.

    তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজকে আপনার একজন নিকটজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার অর্থব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অতীতের একটি সুখের স্মৃতির আজ আপনি রোমন্থন করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। আপনি আছে একটি পার্কে বেড়াতে গেলেও একজন অচেনা ব্যক্তির সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান এবং শ্রদ্ধা করুন।

    বৃশ্চিক রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ কাউকে প্রেম নিবেদন করতে পারেন। আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

    ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই চেষ্টা করুন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে মতামত নিন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

    আরও পড়ুন: একী কাণ্ড! বিশ্বকাপের আবহেই কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, চলছে তদন্ত

    মকর রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সকলের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। গুরুজনদের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। যাঁরা আইটি সেক্টরে কাজ করছেন তাঁরা আজ নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজ সকালে আপনার সঙ্গে একটি চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শোয়ার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান।

    আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! বিশ্বের ১৫ টি সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন সংস্থার তালিকায় রিলায়েন্সের ২ কোম্পানি

    কুম্ভ রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির পড়ুয়াদের গুরুত্বপূর্ণ কাজগুলি ফেলে না রেখে আজকেই সম্পূর্ণ করে ফেলা উচিত। প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।

    মীন রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কোনও কাজের সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধারণাকে পরিবর্তন করুন। এরপরে আপনার ব্যক্তিত্বেও ইতিবাচক পরিবর্তন হবে। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র বজায় রাখুন।

    Click here to Read More
    Previous Article
    মধ্যপ্রাচ্য ফের সংঘাত! আমেরিকাকে ‘নরকযন্ত্রণা ভোগ’ করানোর হুঁশিয়ারি ইরানের
    Next Article
    বিষ ক্যাপসুলের মাধ্যমে ১৫,০০০ মানুষকে হত্যার ছক! মুম্বইয়ে ধৃতের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment