Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৮ মে, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যক্তিগত বিষয়গুলি আজ নিয়ন্ত্রণে থাকবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি নির্ধারিত সময়ের আগেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আপনি পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। এর ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গরু দান করুন; অথবা তা সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনও মন্দিরে অর্পণ করুন।

    বৃষ রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে চাইবেন। কর্মসংস্থানের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই পাঁচজন কম বয়সী কন্যাকে দুধ এবং মিছরি খেতে দিন।

    মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবেন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা, সাতাশটি মসুর ডালের দানা এবং পাঁচটি লাল ফুল হনুমান মন্দিরে উৎসর্গ করুন।

    কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন। এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

    সিংহ রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। আপনি আজ বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকটা সময় অতিবাহিত করবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি বাড়িতে পৌঁছে একটি সিনেমা দেখতে অথবা পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে যেতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের লাল রঙের বস্ত্র দান করুন।

    কন্যা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। নিজের যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনার কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান ভৈরবের পুজো ও আরাধনা করুন।

    Ajker rashifal todays horoscope 29 May 2026.

    তুলা রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি তাঁদের সঙ্গে কোনও ছুটির পরিকল্পনাও করতে পারেন। তৃতীয় ব্যক্তির কথা শুনে প্রেমের জীবনে কোনও মতামত তৈরি করবেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার মেজাজ সারাদিন ধরে ভালো থাকবে। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকায় আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান মন্দিরে তেল-সিঁদুর অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। বাচ্চাদের কাছ থেকে আজ আপনি একটি অবাক করা খবর পেতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিদেশে পেশাদারী যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খাওয়ায় আগে অবশ্যই পা ধুয়ে নিন, অথবা তা সম্ভব না হলে জুতো খুলে খেতে বসুন।

    ধনু রাশি: গাড়ি চালানোর সময়ে অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনি লাভবান হবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন।

    আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছেন পা, প্যারা অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস সুমিত আন্তিলের! জ্যাভলিনে গড়লেন বিশ্বরেকর্ড

    মকর রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়ায় সময়ে অবশ্যই তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

    আরও পড়ুন: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL? মিলল আপডেট

    কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবেচনা না করে কাউকে ঋণ দিলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ একটি বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন। এটি আপনার উপকারে আসবে।

    মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি সপরিবারে কোনও পার্টিতে উপস্থিত হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রিং ফিঙ্গারে (অনামিকা) আংটি পরিধান করুন।

    Click here to Read More
    Previous Article
    নন্দনে নয়, এনটি ওয়ান স্টুডিওতে শায়িত থাকবে দেহ, শুক্রবারই শেষকৃত্য অনীক দত্তের

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment