বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। দীর্ঘদিন ধরে ছবি তো রয়েছে এমন একটি প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ভগবান বিষ্ণু অথবা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।
বৃষ রাশি: কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আজ আপনি একজন অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক মিটিংয়ে সংযত হয়ে কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করুন।
মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার দিনটি প্রভাবিত হতে পারে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে বস এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি শ্রেষ্ঠ। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার স্ত্রীকে অবশ্যই সম্মান করুন।
কর্কট রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনি লাভবান হতে পারবেন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রাত্রে শোয়ার সময়ে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।
সিংহ রাশি: আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কোনও কাজে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্যে অর্জন করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।
কন্যা রাশি: আপনি আজ কোনও আনন্দের মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির সৃজনশীল ব্যক্তিরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গুরু, সাধু-সন্ত বা শিক্ষকের উদ্দেশ্যে হলুদ কিংবা গেরুয়া রঙের বস্ত্র অর্পণ করুন।

তুলা রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আজ একটি পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ব্রোঞ্জের বালা পরুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনি দান-ধ্যানে যুক্ত থাকতে পারেন। শিশুদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার মেধাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এর ফলে আপনি প্রকল্প সম্পন্ন করতে এবং নতুন ধারণা প্রদান করতে পারবেন। কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সিনেমা দেখতে বা পার্কে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং ভগবান ভৈরবের আরাধনা করুন।
ধনু রাশি: আপনার ঝগড়ুটে বমনোভাবকে নিয়ন্ত্রণ করুন। নাহলে, আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে সন্তানদের জন্য কিছু পরিকল্পনা করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রের কাজ শেষ করে আজ আপনি বাড়িতে পৌঁছে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান মন্দিরে তেল-সিঁদুর অর্পণ করুন।
আরও পড়ুন: স্টার স্পোর্টসে নয়, কোথায় সরাসরি সম্প্রচারিত হবে ভারত বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ?
মকর রাশি: অতীতের কিছু উদ্যোগের মাধ্যমে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনার বিবেচনা করার শক্তিকে ব্যবহার করুন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহদেবতার সোনার অথবা ব্রোঞ্জের মূর্তি একটি ধর্মীয় স্থানে অর্পণ করুন।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই কড়া অ্যাকশন! ভারতের এই পড়শি দেশকে সাসপেন্ড FIFA-র
কুম্ভ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আজ আপনি কোনও দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনি অগ্রগতির সম্মুখীন হবেন। সহকর্মীদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে খাবার সময়ে সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কোনও বহু প্রতীক্ষিত স্বীকৃতি অথবা পুরস্কার পাওয়ার সম্ভাবনা আজ স্থগিত হতে পারে। যার ফলে আপনি হতাশ হতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।
Previous Article
আর্দ্রতা থেকে তৈরি হবে বিদ্যুৎ! ব্যাটারি ছাড়াই চলবে স্মার্টওয়াচ-ইয়ারবাড, প্রস্তুত অভিনব জেনারেটর
Next Article
জুলাইতেই লম্বা ভ্যাকেশান, ফের ছুটির ঘোষণা করল শুভেন্দু সরকার, দেখুন কবে