Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২১ মে, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: বাড়ির কাজগুলি আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আপনি একটি ছুটির পরিকল্পনাও করতে পারেন। আপনার কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন।

    বৃষ রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। আপনি আজ ভালবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে বস আপনার প্রশংসা করবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একজন আত্মীয়ের কাছ থেকে আপনি আজ একটি চমক পেতে পারেন। যার ফলে আপনার কোনও পরিকল্পনাও বিঘ্নিত হতে পারে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিম অথবা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন।

    মিথুন রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যাধিক খরচ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার একটি পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার পকেটের সবুজ রঙের রুমাল রাখুন বা সেটি সবসময় নিজের কাছে রাখুন।

    কর্কট রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার একগুঁয়ে মনোভাব আজ পরিবারের সদস্য এবং বন্ধুদের আঘাত করতে পারে। তাই, অবশ্যই নিজেকে সংযত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি অন্যদেরকে সাহায্য করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: মনে রাখবেন, সূর্য একটি সাত্ত্বিক গ্রহ। তিনি নেতিবাচক বস্তুর প্রতি বিরূপ হন। তাই, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

    সিংহ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনার বিচক্ষণতাকে কাজে লাগান। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের কাছে বেড়াতে যেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। একটি নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ রাতে বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

    কন্যা রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার অর্ধাঙ্গিনীর একটি কৃতিত্বের প্রশংসা করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আপনার একটি পুরনো কাজের প্রশংসা আপনি পেতে পারেন। শুধু তাই নয়, আজ পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকের কাছ থেকেই প্রশংসা পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম বা সাদা রঙের বিছানার চাদর ও আচ্ছাদন ব্যবহার করুন।

    Ajker rashifal todays horoscope 21 May 2026.

    তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটবে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি কাজে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য দান করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।

    ধনু রাশি: আপনার মন আজ ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আপনি আজ কোথাও ভ্রমণের মাধ্যমে বিপুল অর্থব্যয় করতে চাইবেন। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

    আরও পড়ুন: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দিলেন মোদী! মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

    মকর রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও অংশগ্রহণ করতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের আজ অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।

    আরও পড়ুন: কলকাতা ময়দানে নতুন সফর শুরু ব্যারেটোর! হলেন এই দলের কোচ, আবেগাপ্লুত হয়ে দিলেন বিশেষ বার্তা

    কুম্ভ রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার চারপাশে যা যা ঘটছে সেদিকে সতর্ক থাকুন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে অবশ্যই চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।

    মীন রাশি: আপনি আজ কোথাও ভ্রমণে যেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনাকে চিন্তিত করতে পারে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আপনি আজ উপহার পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি ফোন কল আপনার দিনটিকে সফল করে তুলবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার রুপোর তৈরি মূর্তিকে আরাধনা করুন।

    Click here to Read More
    Previous Article
    জুন থেকেই চালু পরিষেবা, এই ‘কার্ড’ দেখালেই সরকারি বাসে যাতায়াত ফ্রি মহিলাদের
    Next Article
    'পুষ্পারা এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে' অভিষেক-জাহাঙ্গীরকে চরমভাবে ধুয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment