Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২০ মে, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। জমি-সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি কিছুজনকে সাহায্য করবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বৃহন্নলাদের সাহায্য করুন।

    বৃষ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।

    মিথুন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকের কথা মন দিয়ে শুনুন। এইভাবে আপনি ওই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। জমি-সংক্রান্ত বিষয়ে এবং বিনোদনমূলক কাজকর্মে আজ আপনি অনেক মানুষের সঙ্গে সমন্বয় সাধন করতে পারবেন। অযথা অর্থব্যয় করবেন না। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই রুপোর বালা পরুন।

    কর্কট রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনার একজন নিকটজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

    সিংহ রাশি: আপনি আজ বন্ধুদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন। আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রিয়জনদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের জীবনে অবশ্যই কিছুটা সময় দিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ওয়ালেটে একটি সাদা রঙের সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন। লক্ষ্য রাখবেন ওই কাপড়টি যেন নোংরা না হয়।

    কন্যা রাশি: কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও কাজে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই সবকিছু ভালোভাবে পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে অবশ্যই সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে এবং মন ভালো রাখার জন্য ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল বা বীজ অর্পণ করুন।

    Ajker rashifal todays horoscope 20 May 2026.

    তুলা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজার বদভ্যাস এড়িয়ে চলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক সফরের সম্ভাবনা রয়েছে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: মনে রাখবেন, মঙ্গলকে বলা হয় ভূমি-পুত্র (পৃথিবীর পুত্র) তাই,  প্রতিদিন সকালে আপনার পা মাটি স্পর্শ করার আগে অবশ্যই পৃথিবীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করুন। এর ফলে কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি হবে। এটি আপনার উপকারে আসবে।

    বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই ধৈর্য বজায় রাখুন। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের থেকে দূরে থাকুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।

    ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনার বিবেচনা শক্তিকে কাজে লাগান। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে মাথা ঠান্ডা রেখে করুন। অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি নীল কাপড়ের টুকরার মধ্যে হাতির পায়ের ধুলো মুড়ে রেখে দিন।

    আরও পড়ুন: ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে ল্যাপ অফ অনার! তুললেন ছবিও, IPL-কে ‘গুডবাই’ জানালেন ধোনি?

    মকর রাশি: আপনার একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। শুধু তাই নয়, আপনার কোনও নতুন প্রকল্প শুরু করার আগে বাবা-মায়ের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। প্রেমের জীবনে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে আপনার দক্ষতাকে ব্যবহার করুন। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন।

    আরও পড়ুন: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা ব্রাজিলের! ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দলে প্রত্যাবর্তন নেইমারের

    কুম্ভ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। আপনি আজ আপনার একটি গভীর অনুভূতি অথবা দুঃখ কাছের বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রুপোর বালা পরুন।

    মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কিছু নির্দিষ্ট পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। সেখানে সঠিকভাবে অংশগ্রহণ করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার অর্জিত জ্ঞান অনেকের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পূর্ব দিকে মুখ করে খাবার খান।

    Click here to Read More
    Previous Article
    50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5,200mAh-এর ব্যাটারি! অত্যন্ত সস্তায় দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ Motorola-র
    Next Article
    উত্তর ভারত থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ, শুরু অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment