Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১৮ জুলাই, বিপত্তারিণী পুজোর পূণ্যদিনে সুসংবাদ পাবে এই পাঁচ রাশি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার মন ভালো হয়ে যাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পারিবারিক প্রয়োজনগুলির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। আপনার আজ এমন একজনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যিনি আপনার মন ছুঁয়ে যাবেন। আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন একজনের কাজ থেকে আজ আপনি ফোন কল পেতে পারেন। পাশাপাশি, কিছু স্মৃতি রোমন্থনের সুযোগ রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে অথবা সম্ভব হলে সোনার পাত্রে জল রেখে সেটি পান করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে আজ আপনি সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি, আপনার আর্থিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে আজ কিছুটা সময় থাকবে। সেই সময়টি আপনি একজন কাছের মানুষের সঙ্গে অতিবাহিত করতে পারেন। আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমোতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: ভালোবাসার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অবশ্যই শিবলিঙ্গে দুধ বা দই কিংবা ঘোল অর্পণ করুন।

    মিথুন রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। যদিও, খেলতে গিয়ে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই, অবশ্যই সাবধানে থাকুন। পরিবারের সদস্য অথবা বন্ধুদের সঙ্গে আজাব নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়ে মধ্যাহ্নভোজ সারতে পারেন। যার ফলে আপনার অর্থব্যয় হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।

    কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট, দুধ, মিষ্টি বিতরণ করুন।

    সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনার বিবেচনা করার দক্ষতাকে কাজে লাগান। আজ আপনি ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। নাচ-গানের মাধ্যমে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ‘ওম ব্রাম ব্রিম ব্রাউম সাঃ বুধয় নমঃ’-এই মন্ত্রটি সকাল ও বিকেলে ১১ বার জপ করুন।

    কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনও অতিথির সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। গৃহপরিচারিকা কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে মুখে এলাচ রাখুন।

    Ajker rashifal todays horoscope 18 July 2026.

    তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপে রোগীদের সতর্ক থাকতে হবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও গ্রহণ করবেন না। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভালো গুণাবলীর মাধ্যমে আজ আপনি বাড়িতে প্রবীণ সদস্যদের দ্বারা প্রশংসিত হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কাউকে উপহার হিসেবে সুগন্ধি দ্রব্য (যেমন- পারফিউম, ধূপকাঠি বা কর্পূর) দান করুন বা বিতরণ করুন।

    বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে কোনও ফলের গাছ লাগান।

    ধনু রাশি: আপনি আজ কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে দুশ্চিন্তার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজন মন ভালো করে দেবেন। এইরকম আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। অতিথিদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
    প্রতিকার: মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে বিছানার চারটি পায়ায় সোনা বা তামার পেরেক লাগান।

    আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার করতে হবে কত খরচ?

    মকর রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ আপনার দেশ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জানতে পেরে অবাক হয়ে যাবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ অভাবী ব্যক্তি এবং শিশুদের সাহায্যে কাজে লাগান।

    আরও পড়ুন: সমগ্র বিশ্ব তাকিয়ে ভারতের দিকে! এই প্রথম ৪০ টিরও বেশি দেশের সঙ্গে মেগা মহড়া ভারতীয় নৌবাহিনীর

    কুম্ভ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি অনেকে আপনার সামনেই প্রশংসা বর্ষণ করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন আপনি আজ অবসর সময়টি কাজে লাগিয়ে কোনও বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। কিছু ক্ষুদ্র সংস্থা আজ তাদের কর্মচারীদের উদ্দেশ্যে পার্টির আয়োজন করতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান বিষ্ণুর আরাধনা করুন।

    মীন রাশি: আপনার কোনও গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। অর্থ-সংক্রান্ত সমস্যাগুলির সঠিক মোকাবিলা করলে সন্ধ্যা নাগাদ আপনি লাভবান হতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দরিদ্র এবং অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট বিতরণ করুন।

    Click here to Read More
    Previous Article
    বাদ পড়ছেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে শুভমান গিলের নতুন ওপেনিং পার্টনার হিসেবে এই ২ তারকাকে পছন্দ গম্ভীরের
    Next Article
    ‘গুন্ডাগিরি চলবে না, জানতে পারলে ভেঙ্গে গুঁড়িয়ে দেব’, বাঁকুড়া থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment