Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১৭ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে এবং সাবধানতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক ঘটান।

    বৃষ রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনার অনেকটা সময় অতিবাহিত হতে পারে। আপনার মধ্যে থাকা ত্রুটিগুলি সংশোধন করলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: বিতর্ক থেকে দূরে থাকতে একজন অভাবী ব্যক্তিকে কয়লা অর্পণ করুন।

    মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। অর্ধাঙ্গিনীআর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বাবার সঙ্গে আজ আপনি বন্ধুর মতো কথা বলতে পারেন এবং তিনি আপনার কথা শুনে অত্যন্ত খুশি হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

    কর্কট রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটিকে সমাধানের চেষ্টা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। আপনি আজ স্পা পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের উদ্দেশ্যে বই বা পড়াশোনা সম্পর্কিত অন্যান্য জিনিস অর্পণ করুন।

    সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির রক্তচাপের রোগীদের ভিড় পরিবেশ এড়িয়ে চলতে হবে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই কাজের ফলাফল এবং প্রভাব বিশ্লেষণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার পাত্রে সারারাত জল রেখে পান করুন।

    কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। সামাজিক জীবনকে অবশ্যই অবহেলা করবেন না। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি পরিবারের সদস্যদের নিয়ে কোনও পার্টিতে উপস্থিত হতে পারেন। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলিআর ক্ষয়ক্ষতিবা চুরি হতে পারে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ ও দই খান।

    Ajker rashifal todays horoscope 17 May 2026.

    তুলা রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই আজ আপনার কাছ থেকে গান শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গাছের টবে কালো অথবা সাদা রঙের মার্বেল পাথর কিংবা নুড়ি রাখুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। পাশাপাশি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি রূপচর্চার ক্ষেত্রে বিপুল খরচ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ঘরে নিজের ইষ্টদেবের রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তাঁর পুজো করুন।

    ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ এমন একজন অভিজ্ঞ ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার আর্থিক দিকটি শক্তিশালী করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন।

    আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামের মাঝেই ভোজ্য তেল নিয়েও বাড়ছে চিন্তা! কী পরিকল্পনা সরকারের?

    মকর রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে অবশ্যই কিছুটা সময় দিন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর বালা পরুন।

    আরও পড়ুন: ‘হাঁ’ করে তাকিয়ে দেখল চিন! ভারতের এই কোম্পানি আমেরিকায় ৭,১৭৫ কোটি টাকায় করল বড় ডিল

    কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের বয়স্ক ব্যক্তিদের শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের খেলাধুলায় অত্যধিক সময় অতিবাহিত না করে পড়াশোনার দিকেও মনোযোগী হতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আজ আপনি কিছু অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন অথবা সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষরা কপালে লাল রঙের তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। তাই, অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন এবং বিশ্রাম নিন। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি কোনও চাপের সম্মুখীন হতে পারেন। আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই অশ্বত্থ গাছে জল দিন এবং ওই গাছ থেকে পরিক্রমণ করুন। এটি আপনার উপকারে আসবে।

    Click here to Read More
    Previous Article
    কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো
    Next Article
    প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment