বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সেইসব আত্মীয়দেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানান যাঁরা আপনাকে বিপদে সাহায্য করেছেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে অথবা ভোরবেলায় সূর্য প্রণাম করুন।
বৃষ রাশি: অলসতা পরিত্যাগ করে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখার জন্য আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। একটি নতুন প্রকল্প তথা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে যাঁরা ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা আজ কিছু স্মরণীয় স্মৃতি উপহার পাবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: মনে রাখবেন, কাক হল শনির প্রতীক। তাই, কাককে ভাজা খাদ্যদ্রব্য (যেমন পকোড়া) খেতে দিন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। একজন প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও চাপের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো এবং সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করুন।
কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। আপনার কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশংসা করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন। এর ফলে শুক্র সন্তুষ্ট হবে।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ অতীতের কোনও ঘটনায় চিন্তিত হতে পারেন। কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মহাদেব বা একটি অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু অর্পণ করুন।
কন্যা রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাচ্চাদের তাদের স্কুলের প্রজেক্ট শেষ করার কাজে সাহায্য করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দিনটি অবশ্যই ভালো। একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আপনি আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লাল রঙের কাপড় অথবা লাল রঙের বিছানার চাদর ব্যবহার করুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি নিয়েছেন কিনা তা অবশ্যই যাচাই করে নিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অভাবী মানুষদের উদ্দেশ্যে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। একজন বন্ধু আজ আপনাকে মিস করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে অবশ্যই জিনিসপত্রগুলি সতর্কতার সঙ্গে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান মন্দিরে তেল-সিঁদুর অর্পণ করুন।
ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়ে অবশ্যই চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। আপনি আজ একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। গৃহপরিচারিকা আজ কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে জীবনসঙ্গীকে প্ল্যাটিনাম যুক্ত গয়না অথবা অন্যান্য সামগ্রী উপহার দিন।
আরও পড়ুন: ‘একদিন সবকিছুই শেষ হবে…’, KKR-এর বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে আবেগপ্রবণ বিরাট, কী জানালেন কোহলি?
মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আপন আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ‘ওম নীলবর্ণায়ে বিদ্যাহে সেহিকেয়ায় ধিমহি তন্ন রাহু প্রচোদয়া’-এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার জপ করুন।
আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রের! ভারতের প্রথম সেমি হাই-স্পিড রেল প্রকল্পের অনুমোদন, খরচ হবে ২০,৬৬৭ কোটি
কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারের খুশি রামিজ বজায় থাকবে। আপনি আজ মোবাইলে বা টিভিতে একটি সিনেমা দেখতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনও গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। কেউ কেউ আংশিক সময়ের চাকরি পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগান।
মীন রাশি: আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদ স্থানে রাখুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনি আজ কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরিতে সক্ষম হবেন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।
Previous Article
কালীঘাটে তৃণমূলের বৈঠকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Next Article
কত টাকা মেলে প্রধানমন্ত্রী আবাস যোজনায়? কারা করতে পারবেন আবেদন?