বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: কোনও অপ্রয়োজনীয় বিষয়ে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। আপনি আজ সন্ধ্যায় একটি সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য অর্পণ করুন।
বৃষ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। এই রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায়িক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি, তাঁরা তাঁদের নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনি এবং আপনার ভালবাসার মানুষ একসঙ্গে বসে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কথা পাঠ করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার একটি সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। গুরুজনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: দাম্পত্য জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।
কর্কট রাশি: নিজের একগুঁয়ে মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে কোথাও সফরের মাধ্যমে আপনি দৈনিক কাজের সূচি থেকে বিরতি নিয়ে ভালো মুহূর্ত কাটাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার নেওয়া একটি দ্রুত পদক্ষেপ আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছের শিকড়ে সেই জল ঢেলে দিন।
সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। জমি-সংক্রান্ত কোনও বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের কোনও দাবি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ অত্যধিক পরিমাণে মোবাইল চালাবেন না বা টিভি দেখবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গণেশ চালিশা পাঠ করুন এবং মন্ত্র উচ্চারণ করুন।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করে অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একজন যোগ্য ব্যক্তিকে বই বা পড়াশোনা সম্পর্কিত অন্যান্য জিনিস দান করুন।

তুলা রাশি: প্রতিটি সিদ্ধান্ত আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ঠান্ডা মাথায় গ্রহণ করুন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কোথাও কেনাকাটা করতে গেলে আজ আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে উপেক্ষা করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বাবা-মায়ের সঙ্গেও দিনটি ভালোভাবে কাটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ইষ্টদেবতাকে লাল রঙের সিঁদুর দিয়ে পুজো করুন।
ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় সময় অতিবাহিত করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং পুরস্কার পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ন্যাসীদের উদ্দেশ্যে খাদ্য অর্পণ করুন।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে ধ্বংস হবে শত্রুপক্ষের ট্যাঙ্ক-বাঙ্কার! ভারতীয় সেনা কিনতে চলেছে শক্তিশালী রকেট লঞ্চার
মকর রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনার চিন্তা বৃদ্ধি করতে পারে। বন্ধু, ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনি অগ্রগতির সম্মুখীন হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রবল বন্যায় নদীতে ভেসে গেল ৩,০০০ LPG সিলিন্ডার! জনসাধারণকে সতর্ক করল প্রশাসন
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হাঁটাহাঁটি করুন। অতীতের কোনও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক কাজে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনি কোনও দলকে একত্র করে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ নিজের জন্য অবশ্যই কিছুটা সময় বের করতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনার পকেটে বা ওয়ালেটে একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন। এর ফলে আপনার মনও ভালো থাকবে।
মীন রাশি: কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। যাঁরা তাঁদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অবশ্যই সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নদীতে কালো এবং সাদা তিলের বীজ নিক্ষেপ করুন।
Previous Article
‘আমরা এভাবেই খেলবো’, নিন্দুকদের সমালোচনার কড়া জবাব দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর
Next Article
মানুষের অসুবিধা বরদাস্ত নয়! আসানসোলে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার