Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১ মে, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: প্রত্যেকের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কোনও ভুল যোগাযোগের কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ অর্ধাঙ্গিনীর কোনও কাজে অসুবিধার সম্মুখীন হলেও পরে বুঝবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে যাঁরা জামা-কাপড় ইস্ত্রি করেন অর্থাৎ একজন ধোপাকে কয়লা অর্পণ করুন।

    বৃষ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। একজন বন্ধু আছে আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। সন্ধ্যা নাগাদ দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

    মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি যদি আজ কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত হনুমানজির পুজো করুন।

    কর্কট রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আজ পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারেরও খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে বিবেচনার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন।

    সিংহ রাশি: আপনার ঝগড়ুটে মনোভাবকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন। নাহলে, আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও সন্ধ্যা নাগাদ আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। বন্ধুরা আজ আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারেন। আপনি আজ একাকীত্বের দশা থেকে মুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুড়ি পরুন।

    কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক হন। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের সচেতন থাকতে হবে। মন থেকে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন।

    Ajker rashifal todays horoscope 1 May 2026.

    তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনি প্রশংসা পেতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তামার কয়েন পকেটে রাখুন।

    বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের টক খাবার (যেমন লেবু, তেঁতুল বা টক ফুচকা) বিতরণ করুন।

    ধনু রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়া এবং নিজের চেহারা উন্নত করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকবে। পরিবারের সদস্যদের ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই সকালে উঠে বাবা অথবা গুরুকে প্রণাম এবং সেবা করুন।

    আরও পড়ুন: ভারত সফরে আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি! ৫,৮০০ কোটির ব্রহ্মস চুক্তি নিয়ে হবে আলোচনা

    মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁরা বেশকিছু দিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ন্যাসীদের খাবার অর্পণ করুন।

    আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বুকিং থেকে UPI পেমেন্ট, ১ মে থেকে এই ৭ টি নিয়মে হচ্ছে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

    কুম্ভ রাশি: কোথাও কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ খাবেন না। বরং, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রেখে পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছের শিকড়ে সেই জল ঢেলে আসুন।

    মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ হঠাৎই ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার খেতে দিন।

    Click here to Read More
    Previous Article
    মাসের প্রথম দিনেই দুর্ভোগ, শুক্রবার এক ধাক্কায় কমছে মেট্রো পরিষেবা
    Next Article
    ‘কেউ যদি EVM লুঠের চেষ্টা করে তাহলে জীবন-মরণ লড়াই হবে’, প্রায় ৪ ঘণ্টা পর বেরিয়ে হুঙ্কার Mamataর

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment