Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি ঝড়-জলের সতর্কতা: আবহাওয়ার খবর

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: ভ্যাপসা গরমের মাঝে ঝেঁপে ঝড়-বৃষ্টিও হচ্ছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ১৪ জুন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার জেরে সতর্কতাও জারি হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল থেকে।

    বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। টানা ঝড়-বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় কমতে পারে সামান্য তাপমাত্রাও।

    ১০ ১১ ও ১২ জুন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। এদিকে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষার এন্ট্রি উত্তরবঙ্গ-সিকিমে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    Weather Update

    আরও পড়ুন: ‘বিপদে থেকে দেখিয়ে দেব আমার রক্তে বেইমানি নেই’, তৃণমূলের দুঃসময়ে আবেগঘন কুনাল ঘোষ

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। টানা ঝড়-বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও।

    Click here to Read More
    Previous Article
    বৈভব সূর্যবংশীর দুর্বলতা খুঁজে দিলেন কপিল দেব! এখন থেকেই করলেন সতর্ক
    Next Article
    “আমি বলবো না যে….”, স্কাই কে বাদ দিয়ে শ্রেয়স আইয়ারকে নেতৃত্বে আনা প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment