Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগস্টে শুরু হচ্ছে আয়ুষ্মান কার্ড বিতরণ! আপনি পাবেন কিনা কীভাবে চেক করবেন জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার আয়ুষ্মান কার্ড (Ayushman Card) বিতরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে আয়ুষ্মান কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথম দফায় প্রায় ৫০ লক্ষ উপভোক্তার হাতে কার্ড তুলে দেওয়া হবে। আপনারও সেদিন আয়ুষ্মান কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা বাড়ি বসেই স্ট্যাটাস চেকের মাধ্যমে জানতে পারেন।

    আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক পদ্ধতি | (Ayushman Card)

    আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। সেই আবেদন গৃহীত হয়েছে কিনা তা বাড়ি বসে অনলাইসে স্ট্যাটাস চেকের মাধ্যমে জেনে নিতে পারেন। এর জন্য ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে PMJAY অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

    আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! লেভেল ১ থেকে ১০-এর সম্ভাব্য বেতন তালিকা

    সবুজ টিকঃ আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টালে নামের পাশে যদি সবুজ রঙের টিক থাকে ও ‘ভেরিফায়েড’ লেখা দেখায়, এর মানে হল ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। নতুন করে কিছু করার দরকার নেই। স্টেট ভেরিফিকেশন সম্পন্ন হলেই কার্ড ডাউনলোড করা যাবে।

    গেরুয়া টিকঃ নামের পাশে যদি গেরুয়া রঙের টিক ও ‘আইডেন্টিফায়েড’ লেখা দেখালে ‘Do e-KYC to Create Ayushman Card’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার ওটিপি, আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যানের মাধ্যমে ভেরিফিকেশন করানো যাবে।

    Ayushman Card

    লাল টিকঃ নামের পাশে লাল টিক ও ‘আনআইডেন্টিফায়েড’ লেখা দেখালে একবার নিজের নথিপত্র চেক করে নিন। আধার কার্ড ও রেশন কার্ডে যদি নামের বানান আলাদা থাকে তাহলে লাল টিক দেখাতে পারে। এই সমস্যার সমাধান করতে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা স্থানীয় আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বায়োমেট্রিক পদ্ধতিতেই ই-কেওয়াইসি তাঁরাই করিয়ে দেবেন।

    এদিকে জোরকদমে আয়ুষ্মান ভারতের আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষের আধার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। যাচাই চলাকালীন তালিকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার নাম বাদও পড়েছে। এসআইআরে নাম না থাকার জন্যেও অনেকের নাম বাদ গিয়েছে বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    শনিবারই কি চলবে বুলডোজার! অভিষেকের সাংসদ কার্যালয়ের বাইরে প্রশাসনের নোটিস
    Next Article
    নির্দেশিকা অমান্য করলেই কড়া শাস্তি! বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করল পর্ষদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment