Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগাম টিকিট ছাড়াই সফর সম্ভব, এই ট্রেনে সস্তায় বেনারস যাওয়া যাবে…

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন (Train)। পাশাপাশি সামনেই আছে গরমকাল। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। যার ফলে আপনি যদি হুট করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে ঘুরতে যাওয়ার জন্য টিকিট না পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। ‌ কারণ অল্প খরচে আগাম বুকিং না কর আপনি এবার থেকে সহজেই যেতে পারবেন বেনারস। জেনে নিন কীভাবে।

    কম খরচে বেনারস যাওয়ার সহজ উপায় জানুন (Indian Railways)

    সূত্রের খবর, আসানসোল বারাণসী মেমু এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট নাগাদ আসানসোল স্টেশন থেকে ছাড়ে। যদিও গন্তব্যে পৌঁছতে সময় নেয় ১৫ ঘন্টার কিছু বেশি। যাত্রাপথে ছোট-বড় স্টেশন মিলিয়ে ৮০ টির বেশি স্টপেজ রয়েছে ট্রেনটির।

    Indian Railways discover easy ways to travel to Benares on a budget

    আরও পড়ুন: দই-কাতলা, মাছের মাথা দিয়ে ডাল—বিজয় উৎসবের টেবিলে রাজনীতি, তৃণমূলকে নিশানা বিজেপির

    তা সত্বেও এই ট্রেনটি বর্তমানে সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু এই ট্রেনটি একটি মেমু এক্সপ্রেস, তাই আগে থেকে বুকিং করে রাখার দরকার পড়ে না। আনরিজার্ভ কাউন্টার থেকেই এই ট্রেনে ওঠার টিকিট পাওয়া যায়। এই ট্রেনে আসানসোল থেকে বেনারস আপনি ১৫৫ টাকা খরচ করেই পৌঁছে যেতে পারবেন।

    একইসঙ্গে যাত্রাপথে ট্রেনটি ঝাড়খন্ড, বিহারের বিভিন্ন জনপদ ছুঁয়ে যায়। ফলে সফরের সময় আপনি বিভিন্ন রকম আঞ্চলিক খাবারের স্বাদও উপভোগ করতে পারবেন।

    যারা ধর্মীয় কারণে বা সস্তায় ঘুরে আসার জন্য বেনারস যেতে চান, তাঁদের কাছে আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস এখন প্রথম পছন্দ। ১৫৫ টাকার এই সফর যেমন সাশ্রয়ী, তেমনই আগাম পরিকল্পনা ছাড়া হঠাৎ বেরিয়ে পড়ার জন্য একদম আদর্শ (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    গরমের ছুটি নিয়ে আপডেট, কবে থেকে বন্ধ পঠন-পাঠন? জানুন
    Next Article
    Modi Live: বাংলায় বিজেপির বিরাট জয়! দিল্লি থেকে বিজয়োৎসবের ভাষণ মোদির দেখুন সরাসরি | WB Result 2026

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment