Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার পরিষেবায় বড় পরিবর্তন, mAadhaar অ্যাপে আর মিলবে না এই বিশেষ সুবিধা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধার আপডেটের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।

    mAadhaar ব্যবহারকারীদের সতর্কবার্তা, বড় বদল আনল UIDAI (Aadhaar Card)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

     Aadhaar Card warning for mAadhaar Users UIDAI Introduces Major Changes

    আরও পড়ুন: কম সময়ে তৈরি হলেও স্বাদে ভরপুর, কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির এই ভাপা, প্রণালী দেখে নিন

    এছাড়াও সরকারি সচিত্র পরিচয় পত্র হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য আধার নম্বর ৷ ফলে সব ভারতবাসীর কাছেই আধার নম্বর থাকা জরুরি ৷ এছাড়াও বিভিন্ন কাজে ফিজিক্যাল আধার সঙ্গে রাখা বাধ্যতামূলক ৷ আর ২০২৬ সালের ২৮ জানুয়ারি আধার অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করেছিল UIDAI ৷যেখানে কোনও সময় আধারের তথ্য আপডেট করা সম্ভব এই অ্য়াপের মাধ্যমে ৷

    অন্যদিকে আধার কার্ড ডিজিট্যাল উপায়ে রাখার জন্য mAadhaar অ্যাপ লঞ্চ করা হয়েছিল ৷ যদিও ওই অ্যাপের মাধ্যমে কোনও তথ্য সেভাবে আপডেট করা সম্ভব হতো না ৷ UIDAI এর তরফে একটি এক্স পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, mAadhaar অ্যাপ পুরোপুরি বন্ধ হতে চলেছে ৷

    সেই পোস্টে লেখা হয়েছে “mAadhaar অ্যাপ বন্ধ হতে চলেছে ৷ নতুন Aadhaar অ্যাপের মাধ্যমে স্মার্ট, ফাস্ট এবং আরও নিরাপদ অভিজ্ঞতা হবে ৷ QR কোড নির্ভর আধার শেয়ারিং অপশন রয়েছে ৷ এর ফলে প্রাইভেসি কন্ট্রোল এবং আধার সার্ভিসের আরও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে৷”

    তবে নতুন এই অ্যাপটির সবথেকে বড় সুবিধা QR নির্ভর পরিচয় ভেরিফিকেশন পদ্ধতি ৷ আধার নম্বর, ফোন নম্বর, জন্মদিন, ঠিকানা না দেখিয়েও শুধুমাত্র QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে আধার (Aadhaar Card) ভেরিফাই করা সম্ভব ৷

    Click here to Read More
    Previous Article
    বিদেশ সফরে বসছে নতুন কর? জল্পনা নিয়ে বড় মন্তব্য খোদ প্রধানমন্ত্রীর
    Next Article
    সব চিকিৎসার কভার নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা? জেনে রাখুন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment