Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আচমকা যাত্রী সংখ্যা বাড়ায় বনগাঁ লোকালে দ্বিগুণ ভিড়, ঠাসাঠাসি পরিস্থিতিতে দুর্ভোগ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগে শেষ হল দ্বিতীয় দফার নির্বাচন। তবে এই ভোট পরিবর্তনের ভিড়ে লোকাল ট্রেনে (Indian Railways) যাতায়াত করা যথারীতি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের ক্ষেত্রে। কারণ শিয়ালদহ বনগাঁ শাখার বনগাঁ লোকালের ভিড় নতুন কিছু নয়। প্রতিদিনই নিত্যযাত্রীদের কাছে এই ভিড় চেনা। তবে নির্বাচনের পর বাংলায় এই ভিড় বর্তমানে চরম আকাল নিয়েছে। বনগাঁ লোকালসহ একাধিক লোকালে দেখা যাচ্ছে মাত্রাধিক ভিড়। এর ফলে যথারীতি দুর্ভোগ সম্মুখীন হয়ে পড়ছেন নিত্যযাত্রীরা। কারণ বগিতে তিল জায়গা নেই দাঁড়ানো।

    হঠাৎ ভিড়ের চাপ, বনগাঁ লোকালে যাত্রা দুর্বিষহ (Indian Railways)

    যাত্রীদের দাবি, ভোট পরিস্থিতি বাংলায় ট্রেনে এমন অবস্থা হয়েছে। যে এক ফোঁটা জায়গা নেই ঠিকঠাক ভাবে দাঁড়ানোর (Indian Railways)। শুধু তাই নয়, বিভিন্ন স্টেশনও উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। পাশাপাশি বড় বড় লাগে যিনি যাত্রীরা ট্রেনে ওঠানামা করার চেষ্টা করছে। এর ফলে যথারীতি পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।

    Indian Railways sudden surge in crowds commuting on the bongaon local becomes unbearable

    আরও পড়ুন: মাংস নয়, ডালেই বাজিমাত! বিউলি ডালের শাহী কোরমায় চমকে দিন অতিথিদের

    অনেকেই জানাচ্ছেন, বহু মানুষ ভিন রাজ্যে কাজের জন্য থাকে। তবে ভোটার তালিকায় নাম বজায় রাখতে চলতি বছরের ভোট দিতে বাড়িতে ফিরেছেন অনেকে। মূলত যারা পরিযায়ী শ্রমিক, তারা সকলেই বাড়ি ফিরছিলেন। আর ভোট শেষ হতেই তারা ফের কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন।

    যার ফলে বর্তমানে সকাল থেকেই ট্রেনের প্রতিটা কামরায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাত্রীদের একাংশের মতে, সকালে এই ধরনের ভিড় হল পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বীর কিছুটা হল কমছে।

    তবে অফিস টাইমে কর্মস্থলে যেতে বর্তমানে যথারীতি ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি নিত্যযাত্রীরা অভিযোগ করছেন, এমন পরিস্থিতিতে ট্রেন যাতায়াত করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে। তাছাড়াও রেলের তরফ থেকে এই অতিরিক্ত ট্রেন চালানো যেতে পারে বলে মনে করছেন যাত্রীরা। এর ফলে কিছুটা হলেও ভিড় সামাল দেওয়া যেত (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    বিধানসভায় ‘মদ্যপ’ মুখ্যমন্ত্রী? ভগবন্তের ডোপ টেস্টের দাবি
    Next Article
    গোটা মে মাস কাটবে ঝড়-বৃষ্টিতে? বাম্পার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment