Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবহাওয়ার ‘ইউ টার্ন’! চৈত্রের বৃষ্টিতে নেমেছে দুই বঙ্গের তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের ওয়েদার?

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ভরা চৈত্র মাসেও বঙ্গ জুড়ে শীতের আমেজ। দফায় দফায় ঝড়-বৃষ্টি হওয়ার ফলে আপাতত নিম্নমুখী রয়েছে তাপমাত্রা। যার ফলে সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। পার্বত্য এলাকায় এখনো বেশ কিছুদিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের ফের একবার আবহাওয়ার বদলে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সপ্তাহান্তে আরও এক দফা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গ জুড়ে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    আলিপুর হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের প্রথমের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে সপ্তাহ শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোন কোন জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

    South Bengal Weather temperatures drop due to chaitra rains

    আরও পড়ুন: পারফেক্ট মাছ ভাজা চান? বাইরে ক্রিস্পি, ভিতরে সফট রাখতে এই ঘরোয়া টিপস মেনে চলুন

    এছাড়াও মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

    তবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত কমছে না। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি সোমবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবার শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

    Click here to Read More
    Previous Article
    এবার শুরু হবে গরমের দাপট! ঘাম আর অস্বস্তিতে নাজেহাল হবে শহরবাসী, দক্ষিণবঙ্গ নিয়ে প্রকাশ্যে বড় আপডেট
    Next Article
    ফের গরমের কামব্যাক! ৩৬ ডিগ্রিতে ছুঁইছুঁই পারদ, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment