Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘৭০০-র বেশি নকল আঙুল’! ভবানীপুরে হবে কারচুপি? বিস্ফোরক অভিযোগ তুলে সরব শুভেন্দু

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের (Assembly Election) ঠিক আগের দিন ভবানীপুর বিধানসভা (Bhawanipur) কেন্দ্রকে ঘিরে নতুন বিতর্ক সামনে এল। তৃণমূল (TMC) ও বিজেপির (BJP)-এর মধ্যে তীব্র বাকযুদ্ধের আবহে এবার ভোটে কারচুপির আশঙ্কা নিয়ে সরব হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও তৃণমূল শিবির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।

    ‘নকল আঙুল’ প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari)

    আজ দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট হতে চলেছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। এই পরিস্থিতিতে ভোটের আগের দিন শুভেন্দু এক ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন, তৃণমূলের এক কাউন্সিলর বিপুল সংখ্যক কৃত্রিম আঙুল সংগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, এই ‘নকল আঙুল’ ব্যবহার করে বুথে গিয়ে একাধিকবার ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    শুভেন্দুর কথায়, “সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছেন (৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)। করতে দেব না। নিকৃষ্ট মানের ভোট চোর। ধরা পড়ে গিয়েছে। পারবে না করতে।” তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে গিয়ে এই কৃত্রিম আঙুলে কালি লাগিয়ে বেরিয়ে এসে তা খুলে ফেলা হবে, যাতে বারবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়। এছাড়াও তিনি জানান, ভবানীপুরে বহু ভোটারের কাছে বুথ স্লিপ পৌঁছয়নি। তাঁর বক্তব্য, “৩,৮১০টি বিএলও স্লিপ ফিরে এসেছে। তা-ও চিহ্নিত করেছি।” এই সব ভোটারের তথ্য বিজেপির বুথ স্তরের কর্মীদের হাতে রয়েছে বলেও জানান তিনি।

    রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন সময়ের অপেক্ষা। ৪ তারিখ শেষ পর্যায়ের গণনা পর্যন্ত তৃণমূলকে কী ভাবে ছোটাতে হয়, আমি জানি।” শাসকদলের কটাক্ষ করে তিনি বলেন, “হাই কোর্টে যেমন কানমলা খেয়েছেন, বুধবার সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদের কানমলা দেবে। যে ব্যবস্থা কমিশন নিয়েছে, যে ভাবে সক্রিয় হয়েছে পুলিশ পর্যবেক্ষক, পুলিশের একটা অংশ যে ভাবে নিরপেক্ষ হয়ে গিয়েছে, জেগে গিয়েছে জনতা। ভোট পাবেন না মমতা।”

    Fake fingers for Bhawanipur, Suvendu Adhikari makes explosive allegations

    আরও পড়ুন : বাংলার ভোটে প্রথমবার NIA, কোন কোন এলাকায় বাড়তি নজরদারি?

    ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ” “মানুষ পরিবর্তনের পক্ষে। বুধবার সকাল ৬টা থেকে লাইন দেবেন। আগে ভোট দেবেন। পরে প্রাতরাশ করবেন।” তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের কড়া প্রতিবাদ করা হয়েছে। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলেন, “বিজেপি প্রার্থী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন । গণতন্ত্রে এ ভাবে ভোট দেওয়ার জন্য কোনও দিন নকল আঙুল কেনা যায় না। তাই এমন ভিত্তিহীন অভিযোগের আমরা কাছে কোনও জবাব নেই।” ভোটের দিনে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

    Click here to Read More
    Previous Article
    বাংলার ভোটে প্রথমবার NIA, কোন কোন এলাকায় বাড়তি নজরদারি?
    Next Article
    গভীর রাতে বলিতে একের পর এক তৃণমূল বুথ এজেন্টের বাড়িতে হানা পুলিশের, তারপর যা হল…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment