Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬৮ লক্ষ টাকা নয়ছয়! তৃণমূল প্রার্থী সোহমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে হাইকোর্টে মামলা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে চলছে মনোনয়ন জমার পালা। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুলে মামলা হল তৃণমূলের তারকা প্রার্থী তথা চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে মামলা। আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগে রয়েছে নেতার বিরুদ্ধে।

    কী অভিযোগ তৃণমূলের সোহমের বিরুদ্ধে? Soham Chakraborty

    টাকা ধার নিয়েছিলেন সোহম। কিন্তু আর ফেরত দেননি। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য মামলাকারীর সঙ্গে ২০২১ সালে এক কোটি টাকার চুক্তি হয়েছিল। তার মধ্যে মোট ৬৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সোহমকে। কিন্তু শেষমেষ ওই ছবিটি আর তৈরি হয়নি।

    অভিযোগ ওই ৬৮ লক্ষ টাকা ফেরত দেননি সোহম। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শাহিদ ইমাম নামের এক ব্যক্তি। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলা ওঠার সম্ভাবনা। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও এর আগেও সোহমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শাহিদ।

    শাহিদ জানান, সোহমকে যখন টাকা ধার দিয়েছিলেন সেই সময় তিনি নিজেও যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি। জেলও খেটে বর্তমানে জামিনে মুক্ত। জেল থেকে বেরিয়ে ধারের টাকা তিনি সোহমের কাছে ফেরত চান। তবে অভিনেতা সেই টাকা দেননি বলে অভিযোগ।

    Soham Chakraborty

    আরও পড়ুন: ৫৪ বছর পর ফের চাঁদের কাছাকাছি মানুষ! ইতিহাস গড়ল NASA-র আর্টেমিস-২ মিশন

    উল্লেখ্য, এই একই অভিযোগে এর আগে বিষয়টি আরবিট্রেশনের মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেখানে সুরাহা না হওয়ায় নতুন করে আদালতে মামলা দায়ের করেন শাহিদ। টাকা চাইতে গেলে তা না ফিরিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবার নদিয়ার করিমপুর থেকে প্রার্থী হয়েছেন সোহম। চলছে ভোটপ্রচার পর্ব। এই পরিস্থিতিতে নেতার বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকশিবির।

    Click here to Read More
    Previous Article
    ‘এই লাইনটা বাদ দিন’, বাংলাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে আর্জি কপিল সিব্বলের, কী বলেছিল আদালত?
    Next Article
    ম্যাচ হেরে পন্থের প্রতি অসন্তুষ্ট সঞ্জীব গোয়েঙ্কা? LSG-র অনুরাগীদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment