Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬০০০ কোটির বিনিয়োগ, পুজোর আগেই জোড়া শিল্পায়নের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বাংলাকে আরও বেশি শিল্প-মুখী করে তোলার ক্ষেত্রে নতুন দিশা দেখালে একজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( CM Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এদিন দু’দুটি বড় ঘোষণা করেছেন তিনি।

    পুজোর আগেই জোড়া সুখবর দিলেন শুভেন্দু অধিকারী

    নবান্ন সূত্রে খবর বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীদিনে রাজ্যে লারসেন অ্যান্ড টুব্রো (L&T) গোষ্ঠী দু’টি নতুন বিনিয়োগ ও প্রকল্পের উদ্বোধন করতে চলেছে। অন্যদিকে আদানী গ্রুপের তরফেও, নিউটাউনে ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাবের কথাও জানিয়েছেন তিনি।

    নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, চলতি মাসের ২৭ তারিখ নিউটাউনের সিলিকন ভ্যালিতে এলঅ্যান্ডটি (L&T) গোষ্ঠীর একটি বড় প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। তাঁর কথায়, ‘চলতি মাসের ২৭ তারিখ সকাল সাড়ে ১১টায় সিলিকন ভ্যালিতে এলঅ্যান্ডটি গোষ্ঠীর একটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হবে। এর পর দুর্গাপুজোর সময় হলদিয়ায় আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।’

    আরও পড়ুনঃ তিনমাস পরেও মিলছে না অন্নপূর্ণা যোজনা! ফেসবুক লাইভ লক্ষীর ভান্ডার ফেরানোর আর্জি মমতার

    এখানেই শেষ নয়, পুজোর আগেই রাজ্যবাসীকে আরও এক উপহার দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১৪ অক্টোবর হলদিয়ায় একটি বিশাল প্ল্যান্ট উদ্বোধন করা হবে। তিনি জনিয়েছেন হলদিয়ার পেট্রোকেমিক্যালস এলাকায় এই প্রকল্পটি নির্মাণের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। যা খুব দ্রুত উদ্বোধন করা হতে চলেছে। এমনকী এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে বলে খবর।

    একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় রাজ্যে এসে এই প্রকল্প উদ্বোধন করার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘পুজোর মরসুমের আগেই রাজ্যের শিল্পক্ষেত্রে এই দু’টি উদ্বোধন গুরুত্বপূর্ণ বার্তা দেবে।’’ এমনকী প্রশাসনিক স্তরে এও দাবী করা হচ্ছে নতুন প্রকল্পগুলি চালু হলে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা তৈরি হবে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৫ অগাস্ট, পরিবারিক জীবন সুখের হবে এই চার রাশির
    Next Article
    রিষড়ায় ইন্ডোর স্টেডিয়াম থেকে মেডিকেল কলেজ! পুজোর আগেই বড় ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment