Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রিষড়ায় ইন্ডোর স্টেডিয়াম থেকে মেডিকেল কলেজ! পুজোর আগেই বড় ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রিষড়া থানা সংলগ্ন এলাকায় বহুদিন ধরে খালি পড়ে রয়েছে ১৫ একর জমি। দীর্ঘদিন ধরে সেখানে ফেলা হয়, ময়লা-আবর্জনা। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শ্রীরামপুরের বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য (Minister of State Labour Bhaskar Bhattacharya)। এদিন তাঁর সঙ্গেই হাজির হয়েছিলেন পুলিশ আধিকারিক, এবং ভূমি দপ্তরের আধিকারীকরা।

    শ্রীরামপুরে জমি পরিদর্শনে শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

    সোমবার সকালে এলাকা পরিদর্শনের পর মন্ত্রী জানান, ‘পনেরো একর জায়গা সরকারি জায়গা রয়েছে। আগামী দিনে এখানে ডেভলপমেন্টের কাজ হবে, মানুষের জন্য কাজ হবে, ডেভলপমেন্ট হবে, স্টেডিয়াম হবে, হাসপাতাল হবে অনেক কিছু প্ল্যানিং এটার মধ্যে থাকবে।’

    পুজোর আগেই বড় ঘোষণা করে তিনি জানালেন, ‘আমার আশা আগামী তিন বছরের মধ্যে এই জায়গাটা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেটা অর্থনৈতিক দিক দিয়েও এই এলাকার মনুষকে সমৃদ্ধ করবে। আমাদের মিউনিসিপালিটিও অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো হুগলী জেলা মানুষের কাছে এই ইন্ডোর স্টেডিয়ামটাকে একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম হিসাবে আমরা উপহার দেব।সারা হুগলী বাসীর কাছে এটাই একটা বড় বিষয়।’

    আরও পড়ুনঃ ‘হুমকি’ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! রাষ্ট্রপতি-প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি মমতার

    মেডিকেল কলেজ তৈরির ইচ্ছা প্রকাশ মন্ত্রীর

    হুগলী বাসীর জন্য মেডিকেল কলেজ তৈরীর ইচ্ছা প্রকাশ করে মন্ত্রী এদিন বলেছেন, ‘একটি মেডিকেল কলেজ তৈরীর জন্য সাত একর জমি লাগে। আর এখানে ১৫ একর জমি আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, হুগলিতে এত ভালো জায়গা, এত সুন্দর রেলের ধারে, এত ভালো কমিউনিকেশনের ফেসিলিটি। এখানে যদি একটা মেডিকেল কলেজ হয় তাহলে তার আবাসিক কেন্দ্র থেকে শুরু করে অনেককিছু হতে পারে। সেটা হুগলীবাসীর কাছে একটা পুরস্কার এক বিরাট বড় ব্যাপার হবে।’

    প্রাক্তন রাজ্য সরকারকে দুষেই এদিন মন্ত্রী বললেন, ‘এখানে এত বড়, এত ভালো জমি রয়েছে, যা কিনা ১৫ একর সরকারি জায়গা। দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে। কোনো দিন কোনো সরকার, কোনো মিউনিসিপ্যালিটি এই নিয়ে কথা বলেনি। আমাদের সবচেয়ে বড় সুবিধা হল পুরো অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আমরা সরকারি ভাবেই আজ থেকে এই জায়গা দখল নিতে শুরু করছি।’

    Click here to Read More
    Previous Article
    ৬০০০ কোটির বিনিয়োগ, পুজোর আগেই জোড়া শিল্পায়নের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    Next Article
    ‘জয় জওয়ান, জয় কিষাণ’, শ্রীলঙ্কার মাটিতে শতরানের পর ট্যাটু দেখিয়ে কি রাজনৈতিক বার্তা দিলেন জুরেল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment