Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬০ কিমি বেগে ঝড়, শনিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়! আজকের আবহাওয়া

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। গত দু-তিন দিনে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। গতকাল ভয়ঙ্কর রূপ নিয়েছিল কালবৈশাখী। প্রবল ঝড়ের জেরে চলে গিয়েছে একাধিক প্রাণ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির দাপট কম হবে কিছুটা। ভারী বৃষ্টি বা তুমুল ঝড় না হলেও ভিজতে পারে একাধিক জেলা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    শনিতে দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন থেকে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। রবিবারের পর থেকে ধীরে ধীরে আরও কোনমে ঝড়-জল।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি ঝড়ের দাপট থাকবে।

    শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। ভ্যাপসা গরমের অস্বস্তিও নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে ফের ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

    south bengal weather(233)

    আরও পড়ুন: আংটি চুরির অভিযোগে মারধোর পরিচারিকাকে, FIR দায়ের সম্রাটের বিরুদ্ধে, পালটা তোপ অভিনেতার

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলেছে টানা। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না আপাতত।উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিন। সোমবার থেকে বৃষ্টি আরও কিছুটা কমবে, বাড়বে তাপমাত্রা।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৩০ মে, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
    Next Article
    এক ফোনেই পুলিশ-অ্যাম্বুল্যান্স-দমকল, ১১২ পরিষেবা চালুতে তিন মাস সময় সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment