Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬ টি মামলা, বিলাসবহুল গাড়ি, লক্ষ টাকার ঋণের বোঝা মদন মিত্রের কাঁধে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের মরশুম এলেই রাজনীতির মঞ্চে শুধু প্রচার বা প্রতিশ্রুতিই নয়, আলোচনার কেন্দ্রে আসে প্রার্থীদের ব্যক্তিগত সম্পত্তির হিসাবও। সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহল থাকে জনপ্রতিনিধিদের আর্থিক অবস্থান ঠিক কতটা শক্তিশালী তা জানতে। সেই প্রশ্নের উত্তর মেলে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকেই, যেখানে তাঁদের আয়, সম্পত্তি, ঋণ এবং বিনিয়োগের বিস্তারিত তথ্য উল্লেখ থাকে। কামারহাটির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র-এর (Madan Mitra) হলফনামা ঘিরেও স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

    মদনের (Madan Mitra) সম্পত্তির পরিমাণ

    তৃণমূল বিধায়কের হলফনামায়, দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় দাঁড়িয়েছে ১১ লক্ষ ৬২ হাজার ৭৯০ টাকা। এর আগের অর্থবর্ষ ২০২৩-২৪-এ তাঁর আয় ছিল ৬ লক্ষ ৫৮ হাজার ১৯০ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তাঁর আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

    মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর কাছে অর্থ ছিল ৪৫ হাজার ৫০০ টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫৬ হাজার ৮৪৬ টাকা। মদন মিত্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর ব্যাঙ্কে মোট টাকা জমার পরিমাণ ১ কোটি ১১ লক্ষ ৯ হাজার ৫৫০ টাকা। এখানেই শেষ নয় তার কাছে রয়েছে প্রায় ১২ লক্ষ ৯৮ হাজার ৬৫০ টাকার একটি গাড়ি। টাকা পয়সা বা গাড়ি নয় মদন মিত্রের কাছে রয়েছে বহু গয়না।

    মদনের কাছে মোট ১০ লক্ষ ১২ হাজার টাকার গয়না আছে। ১৪ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকার ঋণের বোঝা রয়েছে মদনের কাঁধে। তিনি জানিয়েছেন, তাঁর মালিকানায় দুটি বাড়ি রয়েছে—একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে। এই দুই সম্পত্তির সম্মিলিত মূল্য প্রায় ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে অনুমান করা হয়েছে।

    এছাড়াও এলআইসি, অন্যান্য বিনিয়োগের পরিমাণ ৩৩ লক্ষ ৯১ হাজার ১৪৫ টাকা। তাঁর বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ইডি ও সিবিআইয়ের তদন্তাধীন মামলাও আছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি।

    Madan Mitra is burdened with 6 cases‌ and loan of lakhs of rupees

    আরও পড়ুন : অজান্তেই অপরাধ করছেন? ব্ল্যাকে LPG কিনলেই কড়া শাস্তি, আইনের ফাঁস এড়াতে নিয়ম জানুন

    অন্যদিকে, মদনের (Madan Mitra) স্ত্রীয়ের সম্পত্তির হিসাবও হলফনামায় উল্লেখ রয়েছে। স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিলাসবহুল চারচাকা গাড়ি সবই রয়েছে মদন মিত্রের স্ত্রীয়ের। এই সব মিলিয়ে বলা যায়, হলফনামা অনুযায়ী মদন মিত্র ও তাঁর পরিবারের আর্থিক অবস্থার একটি স্পষ্ট চিত্র সামনে উঠে এসেছে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের প্রচারে এসে কালীঘাটে পুজো দিলেন কঙ্কনা রানাওয়াত
    Next Article
    ‘দ্রুত রিপোর্ট দিন..,’ তিন সপ্তাহের সময়, রাজ্যকে কড়া নির্দেশ ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment