Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩০ দিনের ডেডলাইন, না মানলেই ব্যবস্থা! ফি নিয়ে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বড় নির্দেশ নবান্নের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ফি এবং সেই অর্থের ব্যবহার নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার (West Bengal Government)। উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার-পোষিত কলেজ-বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। একই সঙ্গে ছাত্র সংসদ না থাকলে ছাত্র ইউনিয়ন বাবদ কোনও ফি নেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

    পশ্চিমবঙ্গ কলেজে ছাত্র সংসদ ফি নিয়ে কড়া নির্দেশ নবান্নের (West Bengal Government)

    উচ্চশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব সরকারি এবং সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

    সরকারের (West Bengal Government) নজর মূলত ছাত্র সংসদ সংক্রান্ত তহবিল এবং তার ব্যবহারের উপর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই। ফলে নিয়ম অনুযায়ী ছাত্র ইউনিয়নের নামে পড়ুয়াদের কাছ থেকে কোনও ফি আদায় করা যায় না। তবুও দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই খাতে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই কারণেই অবিলম্বে ‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর।

    শুধু ফি বন্ধ করাই নয়, এতদিন ছাত্র ইউনিয়ন ফান্ড হিসেবে কত টাকা তোলা হয়েছে এবং সেই অর্থ কোথায়, কীভাবে ব্যয় করা হয়েছে, তার বিস্তারিত হিসাবও চেয়ে পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তথ্য-সহ রিপোর্ট জমা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।

    Suvendu Adhikari reveals name of complainant, Trinamool expels him within hours

    আরও পড়ুনঃ বাংলায় আমুলের ৬৫০ কোটির বাজি! বিশ্বের বৃহত্তম দই কারখানা গড়ছে এই জেলায়

    উচ্চশিক্ষা ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ছাত্র ইউনিয়ন ফান্ড নিয়ে সম্ভাব্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারের (West Bengal Government) নির্দেশের পর প্রয়োজনীয় নথি ও হিসাবপত্র তৈরির কাজে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    টলিউডে কী হয়েছে কিছু জানি না, শতদ্রু দত্তের সাথে আইনিভাবে লড়ব : জুঁই বিশ্বাস
    Next Article
    অন্নপূর্ণার ফর্ম হাতে তৃণমূল, কলকাতায় নতুন সমীকরণ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment