Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২১-এর এক্সিট পোল কতটা ঠিক ছিল? কোথায় ভুল ছিল?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হতেই প্রকাশ্যে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। কে এগিয়ে, কার সরকার হতে পারে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। কিন্তু এর মাঝেই আবার সামনে উঠে এসেছে ২০২১ সালের ভোটের স্মৃতি। কারণ, পাঁচ বছর আগে বাংলার ভোটে প্রায় সব এক্সিট পোলই (Exit Poll) বড়সড় ভুল করেছিল। তৃণমূলের বিপুল জয়ের আন্দাজ তখন ঠিকভাবে করতে পারেনি বেশিরভাগ সমীক্ষা সংস্থা। তাই এবারের সমীক্ষা নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল ও বিতর্ক দুই-ই বাড়ছে।

    এক্সিট পোল (Exit Poll) নিয়ে বাড়ছে জল্পনা

    আগামী ৪ মে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফল প্রকাশ হবে। তার আগে প্রকাশিত এক্সিট পোলে (Exit Poll) বাংলার পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু ও পণ্ডিচেরির সম্ভাব্য ফলাফল নিয়েও শুরু হয়েছে আলোচনা। সমীক্ষাগুলিতে বাংলায় বিজেপি, অসম ও পণ্ডিচেরিতে এনডিএ, কেরলে ইউডিএফ এবং তামিলনাড়ুতে টিভিকের দিকে পাল্লা ভারী বলে দেখানো হয়েছে। তবে ২০২১ সালের ভোটের ফলের সঙ্গে এক্সিট পোলের হিসেব মিলিয়ে দেখলে বোঝা যায়, সব রাজ্যে সমানভাবে ঠিক ছিল না এই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমীক্ষা সংস্থাগুলির অনুমান বাস্তব ফলের থেকে অনেকটাই আলাদা হয়েছিল।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জেতে। তাদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চা পায় ১টি আসন। অন্যদিকে বিজেপি থেমে যায় ৭৭ আসনে। বাম-কংগ্রেস জোটের শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পায় ১টি আসন। অথচ ভোটের আগে প্রকাশিত অধিকাংশ এক্সিট পোলে বিজেপির আসন অনেক বেশি দেখানো হয়েছিল। কয়েকটি সমীক্ষায় (Exit Poll) তো বিজেপির সরকার গঠনেরও ইঙ্গিত দেওয়া হয়েছিল।

    কিছু সমীক্ষায় তৃণমূলকে মাত্র ১০৪ থেকে ১২১টি আসন দেওয়া হয়েছিল। আবার বিজেপির জন্য ১৬২ থেকে ১৮৫টি আসনের পূর্বাভাসও দেখানো হয়। অন্য একটি সমীক্ষায় বিজেপির সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও কয়েকটি সংস্থা তুলনামূলকভাবে কিছুটা কাছাকাছি পৌঁছেছিল। সেখানে তৃণমূলের জন্য ১৬৯ থেকে ১৯১টি এবং বিজেপির জন্য ৯৭ থেকে ১১৯টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব ফলের সঙ্গে সেই হিসেবেরও বড় ফারাক ছিল।

    গড় হিসেবে দেখা যায়, প্রায় সব এক্সিট পোলই (Exit Poll) তৃণমূলের আসন প্রায় ৬১টি কম দেখিয়েছিল। আবার বিজেপির আসন প্রায় ৪৯টি বেশি ধরে নেওয়া হয়েছিল। তামিলনাড়ুর ক্ষেত্রে অবশ্য ছবিটা আলাদা ছিল। সেখানে প্রায় সব সমীক্ষাই ডিএমকের জয়ের ইঙ্গিত দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। ২০২১ সালে ডিএমকে ও তার জোটসঙ্গীরা মিলে ১৫৯টি আসন পায়। এআইএডিএমকে জোট পায় ৭৫টি আসন।

    কেরলেও এক্সিট পোল (Exit Poll) পুরোপুরি না মিললেও এলডিএফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত বেশিরভাগ সমীক্ষাতেই ছিল। শেষ পর্যন্ত এলডিএফ ৯৯টি আসনে জিতে ফের সরকার গঠন করে। ইউডিএফ নেমে আসে ৪১ আসনে। যদিও কয়েকটি সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও দেখানো হয়েছিল, যা পরে ভুল প্রমাণিত হয়।

    Voter Card you can cast your vote with this prove

    আরও পড়ুনঃ ৫২ অভিযুক্তের জামিন খারিজ! মোথাবাড়িতে বিচারক ঘেরাও কাণ্ডে বড় নির্দেশ আদালতের

    অসমে আবার এক্সিট পোল তুলনামূলকভাবে অনেক বেশি নির্ভুল ছিল। সেখানে বিজেপি ও তার শরিকরা ৭৫টি আসন পেয়ে সরকার ধরে রাখে। কংগ্রেস জোট পায় ৫০টি আসন। বেশিরভাগ সমীক্ষাই বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছিল এবং বাস্তব ফলের সঙ্গে সেই হিসেবের খুব বেশি পার্থক্য ছিল না।

    সব মিলিয়ে বলা যায়, এবারও এক্সিট (Exit Poll) পোল ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে। তবে বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই ২০২১ সালের মতো এবারও কি বুথ ফেরত সমীক্ষার হিসেব শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হবে?

    Click here to Read More
    Previous Article
    গরমের ছুটির বদলে হবে মর্নিং স্কুল? রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড় আপডেট
    Next Article
    ফল ঘোষণার আগেই জয়ের উল্লাস! ফুলবাড়িতে গেরুয়া আবিরে মেতেছে বিজেপি কর্মীরা Bharatiya Janata Party

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment