Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৮ বলে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি! গৌতম গম্ভীর দূরে যেতেই জিম্বাবোয়েকে উড়িয়ে জয়ে ফিরলো সূর্যবংশীর ভারত

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ইংল্যান্ড সফরে টানা সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেছিলেন এখনও তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে চাপানোর যোগ্য নয়। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান করে দলকে মাত্র ১৪ ওভারের মধ্যে জয় এনে দিয়ে নিন্দুকদের ভুল প্রমাণ করলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক। সেই সঙ্গে তার ব্যাটে ভর করে অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

    এদিন আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম তারকা হিসেবে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে ভারতীয় দলে সুযোগ পাওয়া বৈভব। প্রথমে ব্যাটিং করে এদিন জিম্বাবোয়ে কোনোক্রমে ভারতের সামনে ১২৬ রানের টার্গেট রেখেছিল। অতি সহজেই, মাত্র ৮০ বলে সেই রানচেজ সম্পূর্ণ করেন শ্রেয়স আইয়াররা।

    Oplus_16908288

    এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক শর্মাকে খোয়ালেও চাপে পড়তে হয়নি ভারতকে। বৈভব নিজের পরিচিত ছন্দে ব্যাটিং শুরু করতেই জিম্বাবোয়ের বোলাররা ব্যাকফুটে চলে যায়। বৈভব ছাড়াও এদিন ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছেন ঈশান কিষাণ (৩৫) ও অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৮*)।

    আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

    এদিনও টসে জিতেছিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দেন দলে নবাগত প্রিন্স (২/১৯) ও মায়াঙ্ক যাদব (২/১৮)। এছাড়া একটি করে উইকেট পান শিবম দুবে ও রবি বিশ্নই। জিম্বাবোয়ের হয়ে এদিন ব্যাট হাতে সর্ব্বোচ্চ রান করেন ওয়েসলি মাধভেড়ে (৩৯)।

    আরও পড়ুন: কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেললেন রোহিত! এবার ঢোকার সুযোগ শচীন-সৌরভদের ক্লাবে

    এই সিরিজে ভারতীয় দলের সাথে নেই কোচ গৌতম গম্ভীর! অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তদের মতে সেই কারণেই মন খুলে ক্রিকেট খেলতে পেরেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। পরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ হেরে চাপে পড়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। এই জয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে।

    Click here to Read More
    Previous Article
    প্রশ্নফাঁসের পর এবার নম্বরেও কেলেঙ্কারি! NEET কাণ্ডে কলকাতা হাই কোর্টে বড় মামলা
    Next Article
    আর নয় অন্যের ওপর নির্ভরতা! বুলেট ট্রেনের জন্য নিজস্ব সুপারফাস্ট সিস্টেম তৈরি করছে ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment