Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৮ বছর ধরে প্রথম স্থান! ভারতের ভ্যালুয়েবল ব্র্যান্ডের শীর্ষে ফের টাটা গ্রুপ, প্রথম দশে রয়েছে কারা?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপ (Tata Group) টানা ১৮ বছরের মতো ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল তথা মূল্যবান ব্র্যান্ডের অবস্থান ধরে রেখেছে। ব্র্যান্ড ফাইন্যান্সের ‘ইন্ডিয়া ১০০ ২০২৬’ রিপোর্ট অনুসারে, ভারতের (India) ১০০ টি সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের মোট ব্র্যান্ড ভ্যালু (Brand Value) গত বছরের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। টাটা গ্রুপ ইলেকট্রনিক্স থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, ডিজিটাল পরিকাঠামো এবং ইলেকট্রিক মোবিলিটির সেক্টরে বিনিয়োগের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। এদিকে, আদানি গ্রুপ প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে। অন্যদিকে, সুজলন এনার্জি দ্রুততম ক্রমবর্ধমান ভারতীয় ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিসংখ্যানগুলি বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহেও সত্ত্বেও ভারতীয় কর্পোরেট জগতের শক্তিকে উপস্থাপিত করেছে।

    ভারতের ভ্যালুয়েবল ব্র্যান্ডের শীর্ষে ফের টাটা গ্রুপ (Tata Group):

    টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু: জানিয়ে রাখি যে, ভারতের শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে ৯ টিরই ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, ফাইনান্সিয়াল ইনক্লুশান, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং ইনোভেশনের মাধ্যমে ধারাবাহিক বিনিয়োগের ফলেই এটি সম্ভব হয়েছে। এদিকে, টাটা গ্রুপ ইলেকট্রনিক্স সহ ডেটা ইনফ্রাস্ট্রাকচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রসারণের পাশাপাশি ইলেকট্রিক মোবিলিটি, সেমিকন্ডাক্টর, রিনুয়েবল এনার্জি এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। এর ফলে টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই প্রসঙ্গে ব্র্যান্ড ফাইনান্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিমন ফ্রান্সিস জানিয়েছেন যে, ‘ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলির ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে, দেশটি বিশ্বের অন্যতম দ্রুত পরিবর্তনশীল ও শক্তিশালী ব্যবসায়িক পরিবেশে পরিণত হয়েছে।’

    Tata Group again tops India's most valuable brands.

    কোন কোম্পানি কোন অবস্থানে রয়েছে: এই তালিকায় প্রথম স্থানে রয়েছে টাটা গ্রুপ। এদিকে, AI, ক্লাউড এবং ডিজিটাল ট্রান্সফর্মেশন সার্ভিসে চাহিদার কারণে ইনফোসিস ১৬.৪ বিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এছাড়াও, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তৃতীয় স্থান অধিকার করেছে। HDFC গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ২ শতাংশ কমে ১৩.৯ বিলিয়ন ডলারে নেমে এলেও, এটি চতুর্থ স্থান ধরে রেখেছে।

    আরও পড়ুন: আর রেহাই নেই শত্রুদের! মহাকাশ থেকে ভারতকে রক্ষা করবে Stratospheric Airship, খরচ ১৫,০০০ কোটি

    এদিকে, রিলায়েন্স গ্রুপ (RIL)-এর ব্র্যান্ড ভ্যালু ১১ শতাংশ বেড়ে ১০.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  যা এটিকে শীর্ষ পাঁচে স্থান দিয়েছে। SBI গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং এটি ষষ্ঠ স্থান ধরে রেখেছে। এরপরেই সপ্তম স্থানে রয়েছে HCL টেক, যার ব্র্যান্ড ভ্যালু ৯ বিলিয়ন ডলার।

    আরও পড়ুন: ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করায় লস্কর-ই-তৈবার নতুন ষড়যন্ত্র! জলপথে হামলার প্রস্তুতি, সতর্ক তদন্ত সংস্থাগুলি

    শীর্ষ ব্র্যান্ডগুলির মধ্যে আদানি গ্রুপ সর্বোচ্চ বৃদ্ধি দেখিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, জ্বালানি, লজিস্টিকস, বিমানবন্দর এবং রিনুয়েবল এনার্জির মতো সেক্টরে সম্প্রসারণের ফলে আদানি গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা আদানি গ্রুপকে প্রথমবারের মতো শীর্ষ ১০-এর মধ্যে অষ্টম স্থানে নিয়ে এসেছে। এদিকে, L &T-র ব্র্যান্ড ভ্যালু ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.৩ বিলিয়ন ডলারের পৌঁছেছে। এই তালিকায় L &T রয়েছে নবম স্থানে। এছাড়াও, এই তালিকায় দশম স্থানে রয়েছে এয়ারটেল। যার ব্র্যান্ড ভ্যালু ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.১ বিলিয়ন ডলার হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    শুক্রবার চাকা গড়াবে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের, রুট-ভাড়া সহ সমগ্র খুঁটিনাটি জানুন
    Next Article
    অধিকাংশ এলাকাই নিয়ন্ত্রণে! পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা বিদ্রোহীদের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment