Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ অগস্ট থেকে বড় বদল! স্মার্ট প্রি-পেইড মিটার নিয়ে নতুন নির্দেশিকা জারি রাজ্যের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি দফতরগুলিতে বিদ্যুতের ব্যবহার আরও নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। সেই লক্ষ্যেই সরকারি অফিসগুলিতে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি (WBSEDCL)। পুরনো পোস্ট-পেইড ব্যবস্থা থেকে নতুন প্রি-পেইড ব্যবস্থায় যাওয়ার সময় বকেয়া বিল পরিশোধ থেকে শুরু করে মিটার রিচার্জের নিয়ম, সবকিছু নিয়েই নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। আগামী ১ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে।

    স্মার্ট ইলেকট্রিক মিটার নিয়ে কী কী বদল আনছে রাজ্য সরকার (West Bengal Government)

    নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি দফতর বা সংস্থাগুলির যদি পুরনো বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তাহলে তা মেটানোর জন্য দুটি ব্যবস্থা রাখা হয়েছে। কেউ চাইলে WBSEDCL-এর পোর্টাল থেকে বিল ডাউনলোড করে একবারেই পুরো বকেয়া টাকা জমা দিতে পারবেন। তবে একসঙ্গে পুরো টাকা মেটানো সম্ভব না হলে চিন্তার কারণ নেই। সেই ক্ষেত্রে বকেয়া বিল সর্বোচ্চ ৩০০ দিনের কিস্তিতে শোধ করার সুযোগ দেওয়া হয়েছে।

    এদিকে স্মার্ট প্রি-পেইড মিটার চালু হলে মিটার রিচার্জের জন্যও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এই প্রক্রিয়ার জন্য আলাদা স্যাংশন ফরম্যাটও ঠিক করে দিয়েছে অর্থ দফতর। পাশাপাশি পোস্ট-পেইড থেকে প্রি-পেইড ব্যবস্থায় পুরোপুরি বদলের পর মিটার রিচার্জ করার জন্য অতিরিক্ত ১০ দিনের সময় দেওয়া হবে।

    সরকারি কাজ যাতে বিদ্যুতের অভাবে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলেও ৩০০ টাকা পর্যন্ত নেগেটিভ ব্যালেন্সের সুবিধা মিলবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হবে না।

    CM Suvendu Adhikari's big announcement regarding liquor shops

    আরও পড়ুনঃ ঘণ্টাখানেকের মধ্যেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    শুধু তাই নয়, সরকারি ছুটির দিন বা অফিসের নির্ধারিত কাজের সময়ের বাইরে প্রি-পেইড অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোনও সরকারি দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। সরকারি পরিষেবা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ সুবিধাগুলি রাখা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায় (West Bengal Government)।

    Click here to Read More
    Previous Article
    উচ্চশিক্ষা মন্ত্রী হতেই বড় ফাঁস! তৃণমূল আমলের কোন ‘ভয়াবহ চিত্র’ সামনে আনলেন জগন্নাথ?
    Next Article
    শেষ মুহূর্তের আবেদন আর গ্রহণ নয়! টেন্ডার নিয়ে কড়া বার্তা নবান্নের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment