Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধের আবহে দেশে দাম বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। ১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর এভাবে দাম বৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের। এবার কি পেট্রোল (Petrol) ডিজেলের দামও বাড়বে? এ বিষয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার।

    পেট্রোল (Petrol) ডিজেলের দাম নিয়ে কী বলল কেন্দ্র?

    বর্তমানে যুদ্ধের আবহে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তেই পেট্রোল ডিজেলের মতো জ্বালানির দাম নিয়ে চিন্তায় পড়েছে আমজনতা। তবে এবার কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, পেট্রোল ডিজেলের দাম এখন বাড়ানো হবে না।

    Will petrol diesel price increase

    কী জানাল কেন্দ্র: জানানো হয়েছে, তিনটি জ্বালানি বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড চলতি বছরের শুরুতেই মোটা লাভ করেছে। ফলত এমন পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : রবিবার বাতিল ১১ টি ট্রেন, ভোগান্তি এড়াতে দেখে নিন লিস্ট

    অপরিবর্তিত রয়েছে দাম: উল্লেখ্য, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠাপড়া লেগে থাকলেও ২০২২ সালের এপ্রিল মাস থেকে দেশে পেট্রোল (Petrol) ডিজেলের দামে পরিবর্তন আসেনি। লাভ ক্ষতি ব্যালেন্স করে সংস্থাগুলি চলায় আমজনতা স্বস্তিতে থেকেছে।

    আরও পড়ুন : ১৫ বা ২১ দিন নয়, এবার নতুন গ্যাস সিলিন্ডার পেতে অপেক্ষা ২৫ দিনের, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

    মূলত হরমুজ প্রণালী দিয়েই সমগ্র বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশ আমদানি করা হয়। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পরপরই বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী, তার জেরে পেট্রোল ডিজেলের বরাদ্দ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে আমজনতাকে বড় স্বস্তি দিয়ে কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে বাড়ানো হবে না তেলের দাম।

    Click here to Read More
    Previous Article
    ছাতা সঙ্গে রাখুন! কিছুক্ষণের মধ্যেই নামতে পারে প্রবল বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর
    Next Article
    'মাদ্রাসায় ৫৭১৩ কোটি বরাদ্দ! কিন্তু অনেক স্কুলে নেই শিক্ষক' পুরো ধুয়ে দিলেন Mithun Chakroborty

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment