Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছাতা সঙ্গে রাখুন! কিছুক্ষণের মধ্যেই নামতে পারে প্রবল বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: সবেমাত্র শীতের ইনিংস শেষ হয়ে বসন্তের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। এই বসন্তের মাঝখানে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) আসতে চলেছে বড় বদল। কারণ, কালো মেঘে ঢেকেছে সমগ্র আকাশ। পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে। এমনকি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পাশাপাশি নতুন সপ্তাহের শুরুতেও আবহাওয়ার বড় বদল হবে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ফাল্গুনের শেষে পশ্চিমবঙ্গের আকাশে ঘূর্ণাবর্তের মেঘের দেখা দিয়েছে। এর ফলে শনিবার বিকেল থেকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও কম বেশি বৃষ্টিপাত দেখা যাবে।

    South Bengal Weather heavy rain may fall soon forecast warns

    আরও পড়ুন: একঘেয়ে চিকেন রান্না নয়, ছুটির দিনে ট্রাই করুন চট্টগ্রামের মেজ়বানি মুর্গ, প্রণালী দেখে নিন

    এই বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার যে খুব একটা রদবদল হবে তা নয়। কিন্তু সপ্তাহের শুরুতেই, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় সম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, হাওয়া অফিস সতর্ক করেছে- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও সপ্তাহ শেষে রবিবার দুপুরের হাওয়া অফিসের দেওয়া আপডেট অনুযায়ী, আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি আসতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনায়।

    আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। যদিও তার জন্য তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কারণ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি হচ্ছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে বলে আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    Click here to Read More
    Previous Article
    আদিবাসীদের সাথে উনি নাচেন কিন্তু হাতে গ্লাভস পরে, মমতা ব্যানার্জী কড়াভাষায় আক্রমনে Khagen Murmu
    Next Article
    যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment