Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবকদের জন্য নতুন সুযোগ, ‘যুব শক্তি’ প্রকল্পে আবেদনের নিয়ম জেনে নিন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকার গঠন হওয়ার আগের থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল যুবতী প্রকল্প। যেখানে ২১ থেকে ৪০ বছর বয়সী প্রত্যেকটি যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। এই প্রকল্প পাঁচ বছরের জন্য চালু করা হয়েছিল। তবে রাজ্যে সরকার বদলের পর নতুন সরকার যুবশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছেন। লক্ষ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা।

    ‘যুব শক্তি’তে কীভাবে স্টেটাস চেক করবেন? (Yuva Sakthi Scheme)

    এই প্রকল্পে যুবসাথীর দ্বিগুণ টাকা অর্থাৎ ৩০০০ টাকা দেওয়া হবে। যাঁরা যুবসাথী প্রকল্পে টাকা পেতেন তাঁর এই প্রকল্পেও টাকা পাবেন। এছাড়াও নতুন করে আবেদন করতে হবে না। সূত্রের খবর আগামী ১ জুন থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৩০০০ টাকা (Yuva Sakthi Scheme)।

    Yuva Sakthi Scheme how to check your status

    আরও পড়ুন: চলতি সপ্তাহে টানা কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক, কোন পরিষেবা চালু থাকবে জানুন বিস্তারিত

    এই প্রকল্পের জন্য www.juboshokti.in এর মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে।উপরোক্ত পোর্টালে গিয়ে আবেদনকারীদের ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আধারের তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে। টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক।

    আবেদনকারীকে বিশেষ কিছু শর্ত মেনে চলতেই হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

    আবেদনের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপির প্রয়োজন হবে (Yuva Sakthi Scheme)।

    Click here to Read More
    Previous Article
    ইদের অনুষ্ঠান থেকে সনাতন ধর্মকে ‘গন্দা ধর্ম’, ‘নোংরা ধর্ম’ বলার অভিযোগ! মমতার বিরুদ্ধে দায়ের FIR
    Next Article
    ফের ময়দানে তৃণমূলনেত্রী! পুরভোটের আগে মেয়র-কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment