Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “যে দায়িত্ব সামলাতে পারব না…” মনোনয়ন দিতে এসে ইঙ্গিত পূর্ণ মন্তব্য রাজীব কুমারের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই সকাল থেকেই বিধানসভায় রাজনৈতিক ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীরা আজ নিজেদের মনোনয়ন জমা দিচ্ছেন। এর মধ্যেই নজর কেড়েছেন তৃণমূলের প্রার্থী ও প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার (Rajeev Kumar)।

    কারা মনোনয়ন জমা দিলেন?

    আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মোট পাঁচজন প্রার্থী আজ মনোনয়ন জমা দেবেন। তৃণমূল কংগ্রেসের তরফে প্রাক্তন আইপিএস ও প্রাক্তন ডিজি রাজীব কুমার (Rajeev Kumar), অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। অন্যদিকে বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিনহা।

    কী বলেছেন রাজীব কুমার (Rajeev Kumar)?

    সকালে রাজীব কুমার (Rajeev Kumar) বিধানসভায় পৌঁছন। সেখানে গিয়ে তিনি প্রথমে মুখ্য সচেতকের ঘরে বসেন। সেই সময় সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা বলতে গেলে তাঁকে প্রশ্ন করা হয় এতদিন তিনি আইপিএস অফিসার হিসেবে কাজ করেছেন। এখন রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে রাজনীতিতে আসছেন। এই নতুন দায়িত্ব নিয়ে তাঁর অনুভূতি কী?

    এই প্রশ্নের উত্তরে রাজীব কুমার (Rajeev Kumar) মাদার টেরিজার একটি উদ্ধৃতি বলেন। তিনি বলেন, “মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।” এরপর তিনি আর কোনও মন্তব্য করেননি। তবে তাঁর এই কথার মধ্যে অনেকেই একটি বার্তা খুঁজছেন। অনেকের মতে, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে তাঁর থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। নিজের দায়িত্ব তিনি আগেও যেমন সামলেছেন, তেমনই সামলানোর চেষ্টা করবেন।

    Koel Mallick Enters Politics Files Rajya Sabha Nomination

    আরও পড়ুনঃ ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বিরাট সিদ্ধান্ত নিল নবান্ন

    উল্লেখ্য, আগামীকাল শুক্রবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। আর আগামী ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। সেই দিনই শেষ পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা জয়ী হওয়ার শংসাপত্র পেয়ে যাবেন।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের যে কোনও প্রান্তে বসেই পাওয়া যাবে একই পাঠ! সংসদের নতুন ব্যবস্থায় বড় বদল
    Next Article
    হঠাৎ অসুস্থতা? এক অ্যাপেই ডাক্তার, অ্যাম্বুল্যান্স, ওষুধ, জানুন বিস্তারিত…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment