Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হঠাৎ অসুস্থতা? এক অ্যাপেই ডাক্তার, অ্যাম্বুল্যান্স, ওষুধ, জানুন বিস্তারিত…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজকের দিনে হঠাৎ অসুস্থতা অনেক সময় সাধারণ মানুষের জন্য বড় চিন্তার কারণ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় নিয়ে যাবেন, কোন ডাক্তারের কাছে দেখাবেন, কত খরচ হবে, এসব ভেবে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। সেই সমস্যার সহজ সমাধান দেওয়ার লক্ষ্যেই কাজ করছে এম এল সাপোর্ট (ML Support) নামে একটি সংস্থা।

    ভারতের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কাজ করছে এম এল সাপোর্ট (ML Support)

    ২০২০ সাল থেকে ভারতের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কাজ করছে এম এল সাপোর্ট (ML Support)। মানুষের কাছে সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সেই কাজের স্বীকৃতি হিসেবেই এই সংস্থাটিকে দেওয়া হয়েছে ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ সম্মান। এই সম্মান পেয়ে সংস্থার কর্ণধার অঙ্কিত গুপ্তা বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য।

    তিনি জানান, হঠাৎ কেউ অসুস্থ হলে অনেক সময়ই কী করতে হবে তা বুঝে উঠতে পারেন না মানুষ। সেই পরিস্থিতিতে যাতে দ্রুত চিকিৎসা পাওয়া যায়, তার জন্যই এম এল সাপোর্টের (ML Support) অ্যাপ তৈরি করা হয়েছে। অঙ্কিত গুপ্তা আরও জানান, এই অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ওপিডি-তে ডাক্তার বুক করলে সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

    ML Support Wins Brands of Bengal Award for Healthcare Service

    আরও পড়ুনঃ “যে দায়িত্ব সামলাতে পারব না…” মনোনয়ন দিতে এসে ইঙ্গিত পূর্ণ মন্তব্য রাজীব কুমারের

    সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাপের (ML Support) মাধ্যমে ১৮০ কিলোমিটার পর্যন্ত ফ্রি অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায়। পাশাপাশি রয়েছে অনলাইন কনসাল্টেশনের সুবিধা। এমনকি ওষুধও বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও প্যাথোলজি টেস্টের জন্য সংস্থার নিজস্ব বিশেষ ল্যাব রয়েছে। সংস্থার দাবি, সাশ্রয়ী খরচে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

    Click here to Read More
    Previous Article
    “যে দায়িত্ব সামলাতে পারব না…” মনোনয়ন দিতে এসে ইঙ্গিত পূর্ণ মন্তব্য রাজীব কুমারের
    Next Article
    যুদ্ধের আবহে ১৬ লক্ষ কোটি টাকার মোক্ষম ঝটকা খেলেন ট্রাম্প! এবার কী করবেন মার্কিন প্রেসিডেন্ট?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment