Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের নিরাপত্তায় বড় উদ্যোগ, দীর্ঘদিনের দাবি মেনে বালি হল্ট স্টেশনের আমূল ভোলবদল

    13 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ ডিভিশনের বালি হল্ট স্টেশনে এবার আসছে বড় পরিবর্তন। যাত্রীরা যাতে আরও নিরাপদে, আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারে তার জন্য প্ল্যাটফর্ম আরও উঁচু করার কাজ সম্পন্ন করল রেল (Indian Railways)। স্টেশনের সামগ্রিক পরিকাঠামোও বদল করতে চলেছে ভারতীয় রেল।

    বালি হল্ট স্টেশনে বড় বদল রেলের (Indian Railways)

    আসলে এতদিন ধরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরার মধ্যে উচ্চতার ফারাক ছিল অনেকটাই বেশি। শিশু, প্রবীণ নাগরিক এবং মহিলা যাত্রীদের বড় অসুবিধায় পড়তে হত এর জেরে। এই সমস্যা নিয়ে নিত্য যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল ক্ষোভ। অবশেষে এ বিষয়ে নড়েচড়ে বসল রেল।

    Indian Railways is changing bally halt station

    কী কী বদল আনা হয়েছে: প্ল্যাটফর্ম নির্ধারিত মান অনুযায়ী উঁচু করে দেওয়ায় অবশেষে এই সমস্যার সমাধান হল। বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে এই স্টেশনে। ২ নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার সঙ্গে সঙ্গে ২ মিটার চওড়াও করা হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মেও (Indian Railways) ৩ মিটার চওড়া উঁচু অংশ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের বসার সুবিধার জন্য দুই প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ টি নতুন বেঞ্চও বসানো হয়েছে।

    আরও পড়ুন : ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?

    পানীয় জলের ব্যবস্থা: প্ল্যাটফর্মে যাতে পরিশ্রুত পানীয় জল পান যাত্রীরা, তার জন্য ওয়াটার বুথ চালু করা হয়েছে। এছাড়া ২ নম্বর প্ল্যাটফর্মে একটি নতুন শৌচাগার কমপ্লেক্স তৈরি করা হয়েছে। স্টেশনের সৌন্দর্যায়নের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মেঝে জুড়ে টাইলস এবং কোটা পাথর বসানোর কাজ চলছে প্ল্যাটফর্মে।

    আরও পড়ুন : সাদার বদলে হলুদ আলো, স্টেনলেস স্টিলের সিট, অত্যাধুনিক ICF মেধা ৮০০ রেক মেট্রোয়

    বালি হল্ট সহ সমস্ত শিয়ালদহ ডিভিশন জুড়ে মোট ৫০ টি ফুটওভার ব্রিজের অনুমোদনও দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বালি হল্টের পাশাপাশি আরও ২০ টি স্টেশনে অগ্রাধিকারের ভিত্তিতে চলছে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ।

    Click here to Read More
    Previous Article
    রোগীদের খাবার নিয়ে কড়া বিধায়ক, বালুরঘাট হাসপাতালে রোগীদের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী
    Next Article
    অবিবাহিত-বিধবা-ডিভোর্সি মেয়েও পেতে পারে মা-বাবার পেনশন! তবে কখন? স্পষ্ট করল হাইকোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment