Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুকেশ আম্বানির নতুন চমক! মাত্র ১০ টাকায় মিলবে রিলায়েন্সের নতুন আইসক্রিম, কী পরিকল্পনা সংস্থার?

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বাজারে ফের ঝড় তুলতে প্রস্তুত রিলায়েন্স (Reliance Industries)। মূলত, জিও-র মাধ্যমে টেলিকম সেক্টরে ঐতিহাসিক পরিবর্তন আনার পর, মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার চমকপ্রদ একটি পদক্ষেপ গ্রহণ করলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস (RCPL) ‘বোম্বে ক্রিমারি’ (Bombey Creamery) ব্র্যান্ডের মাধ্যমে নামে নতুন আইসক্রিম সেগমেন্টে প্রবেশ করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল এর দাম। কোম্পানিটি মাত্র ১০ টাকা থেকে শুরু করে কাপ, কোন এবং স্টিকে আইসক্রিম উপলব্ধ করেছে। বর্তমানে এটি পশ্চিম ভারতে চালু করা হচ্ছে, কিন্তু শীঘ্রই এটিকে দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    মাত্র ১০ টাকায় মিলবে রিলায়েন্সের (Reliance Industries) নতুন আইসক্রিম:

    খাঁটি দুগ্ধজাত পণ্যের প্রতিশ্রুতি: জানিয়ে রাখি যে, ভারতের আইসক্রিমের বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। গরম, ক্রমবর্ধমান এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে রিলায়েন্স সম্পূর্ণ প্রস্তুত। RCPL- এর ডাইরেক্টর টি. কৃষ্ণকুমার স্পষ্ট করেছেন যে, কোম্পানি তাদের আইসক্রিমের গুণমানের সঙ্গে কোনও আপোস করবে না। তিনি বলেন যে, বোম্বে ক্রিমারি খাঁটি ডেইরি ক্রিম দিয়ে তৈরি। এটি এমন একটি আইসক্রিম যা প্রতিটি ভারতীয় পরিবারের সাধ্যের মধ্যে থাকবে। ভ্যানিলা এবং চকোলেটের পাশাপাশি সল্টেড ক্যারামেল, মাচা এবং তিরামিসুর মতো ফ্লেভারগুলিরও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ফাস্ট ডেলিভারি অ্যাপগুলিও এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।

    Reliance Industries new ice cream will be available for just rupees 10.

    ক্যাম্পা কোলার সেই পুরনো ফর্মুলা: উল্লেখ্য যে, কোনও একটি সেক্টরে রিলায়েন্সের আগ্রাসী মূল্য নির্ধারণের ঘটনা এটাই প্রথম নয়। সংস্থাটি ক্যাম্পা ব্র্যান্ডটিও ১০ টাকা (২০০ মিলি বোতল) দামে পুনরায় চালু করেছিল। এই পদক্ষেপটি সফট ড্রিঙ্কসের বাজারে একটি প্রাইস ওয়ারের সূচনা করে। যা পুরনো সংস্থাগুলিকেও তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছিল। ২০২৬ অর্থবর্ষে ক্যাম্পা-র মোট বিক্রয় ৪,৭০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ঘটনা থেকেই এর সাফল্য অনুমান করা যায়। রিলায়েন্স এখন এই পথেই তার আইসক্রিম ব্র্যান্ডকে সফল করার প্রস্তুতি নিচ্ছে।

    আরও পড়ুন: অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব! রাম মন্দিরের প্রথম CEO হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

    আইসক্রিম বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে: এক্সপার্ট মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী, ভারতের আইসক্রিম বাজার ১৫ শতাংশের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে (CAGR) বাড়ছে। ২০৩৫ সালের মধ্যে এর বাজারমূল্য ১৬.১০ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এমনকি ছোট শহরগুলিতেও আইসক্রিমের বাজার দ্রুত বাড়ছে। যেখানে নতুন ব্র্যান্ডের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। রিলায়েন্স তার শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে খুচরো দোকানগুলিতে বিশেষ ফ্রিজার স্থাপন করে প্রোডাক্ট ভিজিবিলিটি বাড়াচ্ছে। ডিআর চোকসি ফিনসার্ভের এমডি দেভেন চোকসির মতে, এটি রিলায়েন্সের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ। এদিকে, ক্যাম্পা কোলার মতো বোম্বে ক্রিমারি যদি সফল হয়, তবে পুরনো ব্র্যান্ডগুলির বাজারে টিকে থাকার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

    আরও পড়ুন: গম্ভীর-আগরকার-লক্ষ্মণের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে BCCI! টিম ইন্ডিয়ার এই ৫ বিষয়ে হবে আলোচনা

    কোম্পানির শেয়ারের ওপর প্রভাব: রিলায়েন্সের এই পদক্ষেপ শেয়ার বাজারেও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই খবরের পর, বুধবার BSE-তে কোয়ালিটি ওয়ালসের শেয়ারের দাম ২.১২ শতাংশ কমে ৪৩.৩৭ টাকায় নেমে আসে। এদিকে, আমুলের আমের ফ্লেভারের কুলফি স্টিক এবং কাশ্মীরি জাফরান কুলফির মতো পণ্য জেপ্টো, সুইগি, ইন্সটামার্ট এবং ব্লিংকিটের মতো প্ল্যাটফর্মে ২০ টাকা থেকে শুরু। তবে, রিলায়েন্স ১০ টাকায় বোম্বে ক্রিমারি চালু করে প্রতিযোগিতায় কড়া টক্কর দিচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পুজোর আগেই ইডেনে মেগা শো! মহালয়ার অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী, রাজ্যের কী কী প্ল্যান জানুন
    Next Article
    "কুনাল ঘোষের কমপ্লেন..দাঁড়িয়ে থাকার জায়গা নেই" - স্বাস্থ্যমন্ত্রী সারদর মুখার্জী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment