Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নথি থাকলেও পাবেন না পিঙ্ক কার্ড, কারা বাতিল হলেন?

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দিয়েছিল। এতদিন প্রয়োজনীয় নথি দেখালেই এসি, নন এসি থেকে দূরপাল্লার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছিলেন মহিলা যাত্রীরা। তবে এখন ফ্রিতে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড (Pink Card) প্রয়োজন হবে।

    কেন চালু হচ্ছে পিঙ্ক কার্ড (Pink Card)?

    রাজ্যের যোগ্য মহিলারা যাতে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারেন তার জন্য সরকারি পরিচয়পত্র হিসেবে চালু করা হচ্ছে পিঙ্ক কার্ড। শহরের মধ্যে চালিত এবং দূরপাল্লার সরকারি বাসে যাতে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন তার জন্য এই কার্ড চালু করা হয়েছে। এমনকি দিঘা, দার্জিলিংয়ের মতো দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রেও সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যায় পিঙ্ক কার্ডের মাধ্যমে।

    Who are not eligible for pink card

    কাদের জন্য পিঙ্ক কার্ড: বাস কন্ডাকটররা প্রথমে টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করে কার্ডের ভৌত বা ডিজিটাল যাচাইকরণ করবেন। এরপরেই ফ্রিতে যাতায়াতের অনুমতি দেওয়া হবে যাত্রীকে। মূলত ছাত্রী, কর্মজীবী, অভাবী যাত্রীদের কথা ভেবেই এই পিঙ্ক কার্ড (Pink Card) চালু করা হচ্ছে। উচ্চ আয় যুক্ত পরিবার, পেশাদার সহ যারা স্বেচ্ছায় এই সুবিধা গ্রহণ করেন না, নাগরিকত্ব সহ অন্যান্য শর্তে অযোগ্য মহিলাদের বাতিল করা হয়েছে পিঙ্ক কার্ডের যোগ্যতা থেকে।

    আরও পড়ুন : যাত্রীদের নিরাপত্তায় বড় উদ্যোগ, দীর্ঘদিনের দাবি মেনে বালি হল্ট স্টেশনের আমূল ভোলবদল

    কী নথি প্রয়োজন: উল্লেখ্য, পিঙ্ক কার্ডের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করার জন্য বেশ কিছু নথিপত্র প্রয়োজন হবে। দরকার হবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, স্পষ্ট পাসপোর্ট সাইজের, রেজিস্ট্রেশন এবং আপডেটের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর।

    আরও পড়ুন : নিরামিষের দিনেও ভূরিভোজ, আলু নয়, পটল দিয়ে বানান দম

    এখনও পর্যন্ত জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগে কোনোভাবেই রাজ্যে পিঙ্ক কার্ড চালু করা যাবে না। প্রক্রিয়া এখনও কিছুটা বাকি থাকায় আপাতত চালু করা যাচ্ছে না পিঙ্ক কার্ড।

    Click here to Read More
    Previous Article
    যুবদের সঙ্গে মেতে ‘যুবক’ সৌমিত্র খাঁ! GEN Z FEST-এ জমজমাট মুহূর্ত
    Next Article
    নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment