Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর আগেই ইডেনে মেগা শো! মহালয়ার অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী, রাজ্যের কী কী প্ল্যান জানুন

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটে বাজিমাত করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। পালাবদলের পর প্রথম দুর্গাপুজোকে (Durga Puja) আরও চমকপ্রদ করে তুলতে মেগা আয়োজনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, রাজ্যের উদ্যোগে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

    দুর্গাপুজোর আগেই মেগা শো রাজ্যের | (Government of West Bengal)

    আকাশে বাতাসে এখন থেকেই পুজো পুজো গন্ধ। মহালয়া আসতে আর মাসখানেকের একটু বেশি সময় বাকি। সেই দিনই মেগা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য। ইতিমধ্যেই তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

    আরও পড়ুনঃ ‘অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন’! বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, চাপ বাড়ল অভিষেকের

    এই বছর ১০ অক্টোবর মহালয়া পড়েছে। জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ইতিমধ্যেই এই অনুষ্ঠান বিষয়ক কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানে কী কী হতে পারে সেই বিষয়েও জানা গিয়েছে।

    সূত্রের খবর, মহালয়ায় আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানে রাজ্যের দুর্গাপুজোর ইতিহাস থেকে শুরু করে লোকসংস্কৃতি, ছৌ নাচ, ধুনুচি নাচ সহ জমজমাট আয়োজন করা হবে। পুজোর আমেজ যাদের ছাড়া অসম্পূর্ণ, সেই ঢাকিরাও এই অনুষ্ঠানে থাকবেন।

    রাজ্যে পালাবদলের পর দুর্গাপুজো কীভাবে হবে এই নিয়ে বিস্তর চর্চা আলোচনা চলছে। যদিও সরকারের তরফে বারবার জানানো হয়েছে, পুজো যেমন হয়, সেই রকমই হবে। কারণ পুজো মানে শুধু আনন্দ ও উৎসব নয়, এর সঙ্গে বহু মানুষের আয়ের বিষয়টিও জড়িয়ে রয়েছে। ফলে সেদিকেও নজর রয়েছে রাজ্যের।

    Government of West Bengal Durga Puja programme

    জানা গিয়েছে, এই বিষয়টি মাথায় রেখেই মহালয়ার দিন ইডেনে মেগা শোয়ের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার ঐতিহ্যের দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া লক্ষ্য রাজ্যের। তবে ইডেনের সুরক্ষা ও নিরাপত্তার দিকটিও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলেই এই জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

    বাংলার ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছরভর মা আসার অপেক্ষায় দিন গোনে রাজ্যবাসী। এবার সেই উৎসব ঘিরেই বিরাট পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শেষ অবধি তা বাস্তবায়িত হলে মেগা হিট হবে বলেই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    "ভুল করলে সরকারকে আমরা আয়না দেখাব"- বিস্ফোরক নওশাদ
    Next Article
    মুকেশ আম্বানির নতুন চমক! মাত্র ১০ টাকায় মিলবে রিলায়েন্সের নতুন আইসক্রিম, কী পরিকল্পনা সংস্থার?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment