Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য জরুরি ঘোষনা, শনিবার বদলে যাচ্ছে হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের রুট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার হাওড়া বর্ধমান শাখার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ শনিবার পথ পরিবর্তন করা হবে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের (Indian Railways)। শনিবার যাত্রা করার আগে দেখে নিন এই ট্রেনের নতুন রুট।

    ৬৩৫০১ মেমু ট্রেনের রুট বদল, জারি রেলের নির্দেশ (Indian Railways)

    সূত্রের খবর হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশনে লেভেল ক্রসিং গেট-এ সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ পরবর্তী কাজের জন্য রিষড়া স্টেশন চত্বরে শনি ও রবিবার দুইদিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেন শনিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইন হয়ে পথ পরিবর্তন করে চলবে (Indian Railways)।

    Indian Railways route change for memu train 63501 at saturday

    আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে বদলাবে বাংলার আবহাওয়া! উত্তর ও দক্ষিণে জারি সর্তকতা,ওয়েদার আপডেট

    এছাড়াও ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সময়সীমাও জানিয়ে দিয়েছে রেল। জানা যায়, শনিবার রাত ১২:২০ মিনিট থেকে ৩:২০ মিনিট পর্যন্ত ও রবিবার ১২:২০ মিনিট থেকে শুরু হয়ে ৪:২০ মিনিট পর্যন্ত। এছাড়াও পূর্ব রেলের সদর দফতরের ফেসবুক পেজে এই পোস্ট করা হয়েছে।

    পাশাপাশি চলতি মাসেই গোড়ার দিকে জানা গিয়েছিল, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল – কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এবং জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের বদলে তৈরি হবে সাবওয়ে।

    May be an image of text

    সেই সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার কথা বলা হয়। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেন দেরিতে চলবে।

    May be an image of train, railway and text

    আগামীর পরিষেবা আরও সুন্দর ও মসৃণ করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। আর সেই কারণেই গত ৩০ এপ্রিল থেকে ৯ মে-র মধ্যে ১০ দিন একাধিক ট্রেন দেরিতে ছাড়ার কথা জানানো হয়েছিল। আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করার কথা বলে হয়েছিল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৬ মে, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
    Next Article
    ‘জনতার দরবার’এ মুখ্যমন্ত্রী, সরাসরি মানুষের অভিযোগ শুনবেন শুভেন্দু, কীভাবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment