Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য বড় চমক! শিয়ালদহ ডিভিশনে একসঙ্গে ৯ জোড়া বিশেষ ট্রেন ঘোষণা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ বাড়িতে আসেন। আবার বহু মানুষ নানান জায়গা ঘুরতে যান। প্রতিবছরের মতো নয় এ বছর শিয়ালদহ ডিভিশনের (Indian Railways) তরফ থেকে দোল ও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিয়েছে। জানা যায় এই উৎসবের সময় যাতে সকল যাত্রীরা সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেন তার জন্য অতিরিক্ত শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে নওজোড়া বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উৎসবের আবহে যাত্রীদের জন্য স্বস্তি, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন (Indian Railways)

    ইতিমধ্যে চলতি বছর ফেব্রুয়ারি থেকে হোলির জন্য ১১ জোড়ার ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এছাড়া এই উৎসবের মরশুমে শিয়ালদহ ও কলকাতা থেকে আরও ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন ট্রেনগুলির সময়সূচী।

    Indian Railways more trains are being added to Sealdah division for festive season

    আরও পড়ুন: রবিবারের টেবিলে রাজকীয় স্বাদ, বাড়িতেই তৈরি করুন দিল্লি-স্টাইল মটন স্ট্যু, রইল রেসিপি

    দোল উপলক্ষে বিহার ও উত্তরপ্রদেশ রুটে অতিরিক্ত চাহিদা পূরণের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেন নং ০৩১৮৩/০৩১৮৪ (শিয়ালদা–মধুবনী) প্রতি শনিবার শিয়ালদা থেকে ছাড়বে এবং সোমবার মধুবনী থেকে ফিরবে। এছাড়া এই ট্রেন চলবে ২৮ ফেব্রুয়ারি এবং ২, ৭ ও ৯ মার্চ।

    একইভাবে ট্রেন নং ০৩১৩১/০৩১৩২ (শিয়ালদা–গোরখপুর) সোমবার ও বৃহস্পতিবার শিয়ালদা থেকে এবং বুধবার ও শনিবার গোরখপুর থেকে চলাচল করবে। কলকাতা–মধুবনী রুটে আরও দুটি জোড়া বিশেষ ট্রেন (০৩১৮৫/০৩১৮৬ শুক্রবার/রবিবার এবং ০৩১৮৭/০৩১৮৮ – মঙ্গলবার/বৃহস্পতিবার) চালানো হবে, যাতে ব্যস্ত সময়ে যাত্রীদের দৈনিক বিকল্প পাওয়া যায়।

    এছাড়াও উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য ট্রেন নং ০৩১২৯/০৩১৩০ (কলকাতা–নিউ জলপাইগুড়ি) ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ চলবে। এছাড়া ট্রেন নং ০৩১০১/০৩১০২ (শিয়ালদা–মালতিপতপুর) প্রতি শুক্রবার শিয়ালদা থেকে এবং প্রতি রবিবার মালতিপতপুর থেকে ২৭ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চলাচল করবে।

    তাছাড়া দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে অসম ও উত্তরাখণ্ডগামী ট্রেনও চালানো হবে। ট্রেন নং ০৫৯৩২/০৫৯৩১ (ডিব্রুগড়–কলকাতা) ২৩ ফেব্রুয়ারি, ২ মার্চ ও ৯ মার্চ (সোমবার) চলবে। ট্রেন নং ০৪৩১২/০৪৩১১ (যোগ নগরী ঋষিকেশ–কলকাতা) ২৮ ফেব্রুয়ারি ও ৪ মার্চ (বুধবার/শনিবার) চলবে। এছাড়া ট্রেন নং ০৫০৫৯/০৫০৬০ (কলকাতা–লালকুয়া) মার্চ মাসের প্রতি শনিবার কলকাতা থেকে প্রতি বৃহস্পতিবার লালকুয়া থেকে চলাচল করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    প্রমাণ নষ্টের ‘পুরস্কার’ রাজ্যসভা? রাজীব কুমারকে ‘দালাল’ বলে চরম আক্রমণ সৌমিত্র খাঁ-র
    Next Article
    বিশ্বজয়ী রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’!কি বললেন তার বাবা ? দেখুন|Richa Ghosh Voter List

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment