Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রমাণ নষ্টের ‘পুরস্কার’ রাজ্যসভা? রাজীব কুমারকে ‘দালাল’ বলে চরম আক্রমণ সৌমিত্র খাঁ-র

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চারজনের নাম সামনে আসতেই জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের নাম ঘোষণার পর বিজেপির তরফে আপত্তি উঠেছে। এবার সেই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

    তৃণমূলের রাজ্যসভার চারজন প্রার্থী কারা?

    তৃণমূল কংগ্রেস রাজ্যসভার জন্য যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁরা হলেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবং আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)।

    এই চারজনের নাম ঘোষণার পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়। তবে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে প্রার্থী করায় সরব হয়েছে বিজেপি। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন এই সিদ্ধান্ত নিয়ে।

    কী বলেছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)?

    বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) অভিযোগ করে বলেন, রাজীব কুমার বাংলার ডিজিপি ছিলেন না, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের ‘দালাল’। তাঁর কথায়, রাজীব কুমারের রাজ্যসভার আসন পাওয়া কোনও কাকতালীয় বিষয় নয়, বরং এটি তৃণমূলের হয়ে প্রমাণ নষ্ট করার পুরস্কার।

    সৌমিত্র খাঁ (Soumitra Khan)-এর দাবি, তৃণমূলের বিরুদ্ধে থাকা প্রমাণ নষ্ট করার কাজের বিনিময়েই এই রাজ্যসভা আসন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজীব কুমারের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা উচিত। সেই অ্যাকাউন্টগুলিতে কোনও আর্থিক লেনদেন বা অনিয়ম রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    Soumitra Khan Says Gold May Be Found in His Ancestral Village

    আরও পড়ুনঃ বেসিক পে বাড়ছে? ৫০% DA সংযুক্তিকরনের দাবি, নতুন বেসিক কত হবে?

    বিজেপি সাংসদের (Soumitra Khan) এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। রাজ্যসভার আসন ঘোষণার পর থেকেই বিতর্ক বাড়ছিল, তার মধ্যেই সৌমিত্র খাঁ-এর এই বিস্ফোরক বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

    Click here to Read More
    Previous Article
    আমেরিকা-ইজরায়েলের হানায় নিহত খামেনেই! ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
    Next Article
    যাত্রীদের জন্য বড় চমক! শিয়ালদহ ডিভিশনে একসঙ্গে ৯ জোড়া বিশেষ ট্রেন ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment