Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাঁরা এখনও যুবসাথীর ১৫০০ টাকা পান নি তারা কী করবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মানবাজারের সভা থেকে যুবসাথী (Yuvasathi Scheme) নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। যারা আবেদন করেছেন ইতিমধ্যেই অধিকাংশের কাছে টাকা পৌঁছে গিয়েছে। তবে আবেদন করার পরেও অনেকেরই এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তাঁদের কী করণীয়? জানিয়ে দিলেন মমতা।

    যুবসাথী নিয়ে চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী | Yuvasathi Scheme

    মানবাজারের সভা থেকে ‘বেকার ভাতা’ নিয়ে মমতা বলেন, ‘যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এর পরে তাঁদের ডেকে তা সংশোধন করে নেওয়া হবে। সকলেই এই টাকা পাবেন।’ জানিয়ে রাখি ৭ মার্চ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যাঁরা এখনও পাননি তারাও সকলে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবসাথীর আওতায় দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।

    উল্লেখ্য, এর আগে ইস্তাহার প্রকাশের সময় মমতা বলেছিলেন” আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি।”

    Yuba Sathi

    আরও পড়ুন: ভোটের মুখে সুকান্তর হাত ধরে BJP-তে যোগদান টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের, বিরাট শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরে

    পাশাপাশি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।”

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে বড় ধাক্কা! জোড়া মামলা খারিজ করে কমিশনের সিদ্ধান্তেই ভরসা রাখল হাই কোর্ট
    Next Article
    রাহুলকে ছাড়াই চলবে সিরিয়াল? কী হবে ‘ভোলেবাবা…’র ভবিষ্যৎ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment