Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভুল করলেই সর্বনাশ! অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে? জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অফলাইনের পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অনলাইন আবেদন শুরু হয়ে গেল। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ১ জুন থেকে আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন মহিলারা। এই আবহে অনেকেরই প্রশ্ন, অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ (Annapurna Yojana Online Apply Process) কীভাবে করতে হবে? সেই পদ্ধতিই আজ তুলে ধরা হল।

    অনলাইনে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদনের পদ্ধতি

    অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে আবেদনকারীকে একটি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেখানে আবেদনকারীর পারিবারিক জমির মালিকানা, জমির পরিমাণ, পরিবারটি মাসিক রেশন তোলে কিনা সহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। এগুলি অত্যন্ত মনোযোগ সহকারে ও নিখুঁতভাবে ফিল আপ করা দরকার। কারণ কোনও তথ্য ভুল হলে আবেদন বাতিলও হয়ে যেতে পারে।

    এবার অনলাইনে এই সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে https://socialsecurity.wb.gov.in/- এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে প্রথমে নাম রেজিস্টার করতে হবে। ফর্ম ফিল আপ করার পর সেটি স্ক্যান করে এই পোর্টালেই ফের আপলোড করে দিতে হবে। সেই সঙ্গে যা যা নথি চাওয়া হয়েছে, সেগুলিও স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে।

    আরও পড়ুনঃ BJP-র সংগঠন মজবুত করতে বড় পদক্ষেপ! মেগা বৈঠকে একগুচ্ছ নির্দেশ নীতিন নবীনের

    এদিকে অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে ইতিমধ্যেই অনেক আবেদনকারীর মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। যদিও তাঁদের আশ্বস্ত করে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “চিন্তা নেই, সব বৈধ উপভোক্তাই টাকা পাবেন”।

    এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্মে চাওয়া কোনও তথ্য না থাকলে কিংবা সেই বিষয়ে না জানা থাকলে কী করতে হবে সেটা জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “১২ পাতার এই ফর্ম ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না এমনটা নয়। আগামীদিনে আমরা এই রকম আরও প্রকল্প আনতে চলেছি, সেই কারণে এই ডেটা প্রয়োজন”।

    first installment of Annapurna Yojana only if you fulfill these conditions

    একইসঙ্গে আবেদনকারীদের চিন্তা দূর করে অগ্নিমিত্রার বার্তা, “যতখানি সম্ভব ফর্ম ফিল আপ করুন।  না পারলে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে দিন। আমরা বাকিটা দেখে নেব”।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল মানেই জালিয়াতি! নতুন তৃণমূল দল গড়া নিয়ে বিস্ফোরক নাজিয়া
    Next Article
    BJP-র সংগঠন মজবুত করতে বড় পদক্ষেপ! মেগা বৈঠকে একগুচ্ছ নির্দেশ নীতিন নবীনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment