Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগেই তৃণমূলে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, প্রার্থী হচ্ছেন কী উত্তরবঙ্গের কন্যা?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:রাজ্যে বিধানসভা ভোট সামনেই, তার আগেই শুরু হয়ে গেছে প্রার্থী টানাটানি ও নতুন মুখ আনার কৌশল। এবার রাজ্যে শাসক দলে যোগ দিলেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মন (Swapna Barman) । ২০১৮ সালে এশিয়াডে সোনা জয়ী এই অ্যাথলিটের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), একই মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।

    শাসক দলে যোগ দিলেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মন (Swapna Barman)

    জলপাইগুড়ির মেয়ে স্বপ্না ২০১৮ সালে এশিয়াডে সোনা জিতেছিলেন, কিন্তু পরে চোটের কারণে তিনি খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি রেলে চাকরি করেন। জানুয়ারি মাসে শিলিগুড়ি মহাকাল মন্দিরের শিলন্যাস অনুষ্ঠান হয়। সেখানেই স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই দুজনের মধ্যে কিছুক্ষণ কথা বার্তা হয়েছিল।

    স্বপ্না যে তৃণমূলে যোগ দিতে পারেন, এরকম খবর আগেই ছড়িয়ে ছিল। স্বপ্নাকে পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরা। গৌতম দেব বলেন, রাজবংশী সম্প্রদায়ের মেয়ে স্বপ্না, আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন ক্রীড়া ক্ষেত্রে আরও বেশি করে ভূমিকা নেবে স্বপ্না।

    আরও পড়ুন:পুরনো চত্ত্বর ছেড়ে এবার নিজেদের স্থায়ী ঠিকানায়, হাওড়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজের পরিকাঠামোয় আসছে বড় বদল

    তৃণমূল ভবনে গিয়ে স্বপ্না বলেন, আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওকে অনুসরণ করি। একই সঙ্গে তিনি জানিয়েছেন মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল, তাই তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সর্বসমক্ষে।

    আরও পড়ুন:আদালতে নেই বিচারক, হাজিরা দিতে এসেও ফিরে গেল কয়লা মামলার ‘কিংপিন’ লালা

    Sportsperson Swapna Barman joins ruling party২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে প্রথম স্থান অধিকার করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন স্বপ্না। এই স্বনামধন্য ক্রীড়াবিদ এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও একেবারে সাধারণ স্তর থেকে উঠে আসার গল্প, আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্রাত্য বসু বলেন ‘তৃণমূল কংগ্রেস পরিবারেরর পক্ষ থেকে আমরা বলতে চাই চক দে স্বপ্না’। শোনা যাচ্ছে স্বপ্না জিতলে তাকে ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? অনলাইনে কীভাবে দেখবেন? অফলাইনেই বা কোথায় পাবেন?
    Next Article
    'আশাকর্মীদের টাকা খেয়ে ঠান্ডা ঘরে বসে আছে, তারা ভয় পাচ্ছে, তাই এত পুলিশ দিয়ে আটকাচ্ছে আমাদের'

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment