Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? অনলাইনে কীভাবে দেখবেন? অফলাইনেই বা কোথায় পাবেন?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চলমান এই এসআইআর পর্বের অন্তিম ধাপ এসে উপস্থিত। রাত পোহালেই আগামীকাল ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)। অনেকেই ভেবে রেখেছেন, তালিকা প্রকাশ্যে আসলেই ঝটপট নিজের নামটা খুঁজে নেবেন। কিন্তু অনলাইনে কীভাবে দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা?

    আগামীকাল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)

    নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কমিশনের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও দেখা যাবে তালিকা। অর্থাৎ eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in এই দুটি সাইটেই পাওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা।

    How to see your name on final voter list

    কোথায় দেখা যাবে তালিকা: পাশাপাশি নির্বাচন কমিশনের অ্যাপ ECINET এও দেখে নেওয়া যাবে লিস্টে। সঠিক জায়গা মতো শুধু দিতে হবে নিজের নাম এবং এপিক নম্বর। জানা যাচ্ছে, যদি চূড়ান্ত ভোটার তালিকায় (Voter List) কারোর নাম তোলার ক্ষেত্রে সমস্যা থেকে থাকে, তবে সেটাও তালিকায় দেখা যাবে বলে জানা যাচ্ছে।

    1. আরও পড়ুন : ১ এপ্রিল থেকেই চালু যুবসাথী, ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা?

    অফলাইনে কীভাবে দেখবেন: তালিকা থেকে কারোর নাম মুছে দেওয়া হলে সেটাও দেখানো হবে চূড়ান্ত ভোটার তালিকায়। এপিক নম্বর দিলেই দেকা যাবে ‘ডিলিটেড’। তবে যারা অনলাইনে নাম দেখতে পারবেন না তারা অফলাইনেও দেখতে পারবেন।

    আরও পড়ুন : ক্রিকেটের মহারণে সামিল কলকাতা মেট্রোও, রবিবারের ম্যাচের জন্য বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের

    অফলাইনেও প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেক্ষেত্রে তা দেখার জন্য নিজের বুথের বিএলওর কাছে যেতে হবে। নির্বাচন কমিশনের তরফে হার্ড কপি পাঠানো হবে তাদের। সেখানেই দেখা যাবে নিজের নাম আছে কিনা।

    Click here to Read More
    Previous Article
    দুর্নীতি আর তৃণমূল দুটোই একসঙ্গে চলে, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কংগ্রেস বিধায়কের
    Next Article
    ভোটের আগেই তৃণমূলে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, প্রার্থী হচ্ছেন কী উত্তরবঙ্গের কন্যা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment