Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগেই হয়ে গেল ঘোষণা, রাজ্যে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান? জেনে রাখুন

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাসেই বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। দু দফার নির্বাচনই রয়েছে এ মাসেই। তার আগেই বড় ঘোষণা করল রাজ্যের আবগারি দপ্তর (Alcohol)। বঙ্গে ভোটের সময় কোন কোন দিন ড্রাই ডে থাকবে তা জানিয়ে দিল আবগারি দপ্তর। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    রাজ্যে কবে কোথায় হবে ড্রাই ডে (Alcohol)?

    এবার দু দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে থাকবে ড্রাই ডে। অর্থাৎ সেখানে সমস্ত মদের দোকান এবং পানশালা বন্ধ থাকবে। এছাড়া ভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ ৪ মে-ও একই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। 

    When will alcohol shops be closed during election

    কী বলছে কমিশনের গাইডলাইন: নির্বাচন কমিশনের গাইডলাইন বলছে, যেসব জায়গায় ভোট হবে সেখানে ৪৮ ঘন্টা আগে থেকে মদের (Alcohol) দোকান বন্ধ করতে হবে। এই গাইডলাইন মেনেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল যেহেতু প্রথম দফার ভোটগ্রহণ, তাই যেসব জেলায় সেদিন ভোট রয়েছে সেখানে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সব মদের দোকান এবং পানশালা বন্ধ করে দিতে হবে।

    আরও পড়ুন : আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

    কবে বন্ধ থাকবে দোকান: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের ক্ষেত্রেও বজায় থাকবে একই নির্দেশিকা। ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে পালিত হবে ড্রাই ডে। আবার ৪ মে সমগ্র রাজ্যেই মদের দোকান এবং পানশালা বন্ধ থাকবে।

    আরও পড়ুন : ভোটমুখী অসমের জন্য দুটি স্পেশ্যাল ট্রেন, কখন ছাড়বে, কোন স্টেশনে থামবে? দেখে নিন টাইমটেবিল

    কোনও বুথে যদি প্রয়োজনে পুর্ননির্বাচন করা হয় তবে সেখানেও একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। মূলত রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পর্ণশ্রী ঘটনায় পুলিশি নোটিশ এলাকার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে
    Next Article
    ‘আজ রাতেই শেষ হবে একটি সভ্যতা’, রাখঢাক না রেখেই ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি ট্রাম্পের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment