Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পর্ণশ্রী ঘটনায় পুলিশি নোটিশ এলাকার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে কলকাতার বেহালা এলাকার পর্ণশ্রীতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘাতের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর তারই জেরে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।এবার তৃণমূল প্রার্থী রত্নাকে(Ratna Chatterjee)নোটিশ পাঠাল পুলিশ।

    রত্নাকে(Ratna Chatterjee)পুলিশি নোটিশ

    শাসক বিরোধী সংঘাত নিয়ে আগেই এফআইআর দায়ের হয়েছিল। আরও কড়া হল প্রশাসন। এবারের নির্বাচনের বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে পুলিশি নোটিশ পাঠানো হয়েছে। রত্না ও তাঁর দলের সদস্যরা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলেই অভিযোগ উঠেছে। পর্ণশ্রী এলাকার বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের নেপথ্যে নাম জড়িয়েছে রত্না ও তার অনুগামীদের। এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশ তলব করেছে রত্না চট্টোপাধ্যায়কে।

    প্রসঙ্গত, গত রবিবার পর্ণশ্রী এলাকায় শাসক-বিরোধী তর্জা চরমে ওঠে। তৃণমূল কর্মীরা বিজেপির কার্যালয়ে হামলা চালিয়ে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এমনকি অফিসেও ভাঙচুর করে তারা। এই ঘটনার অভিযোগ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রত্নার দলের সদস্যরা অর্থাৎ স্থানীয় তৃণমূল কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত। পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা, অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তৎপর নয় সেখানকার স্থানীয় পুলিশ।

    পর্ণশ্রী এলাকায় এই ঘটনার সূত্রপাত হয় রবিবার। দলীয় কর্মীদের পোস্টার লাগানো কে কেন্দ্র করে অশান্তি চরমে ওঠে। প্রথমে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। পরে অশান্তি আরও প্রকট হলে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীলের নেতৃত্বে কিছু সময়ের জন্য পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, এমনকি ধর্নাতেও বসেন তাঁরা। ঘটনার পর বিজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।ঘটনার সময় রত্না নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি শিবিরের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রত্না চট্টোপাধ্যায়ও থানায় যান এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানান।

    Police notice issued to Trinamool candidate Ratna Chatterjee in the Parnasree incident

    আরও পড়ুন : তৃণমূলের হয়ে ভোটে‌ লড়বেন স্বপ্না, কত সম্পত্তির মালিক প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিট ?

    নির্বাচনী আবহ হয়ে এই পুরো বিষয়টি কমিশনের চোখ এড়ায়নি।পর্ণশ্রী এলাকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কমিশন। জানা যাচ্ছে, তাদের নির্দেশেই নাকি থানায় এফআইআর দায়ের হয়েছে রত্নার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জন তৃণমূল কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনের মুখে এই ধরনের সংঘাত রাজনীতির উত্তাপ আরও বাড়াচ্ছে। প্রশাসনের নজর এখন এই ঘটনায় পরবর্তী পদক্ষেপের দিকে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

    Click here to Read More
    Previous Article
    'TMCর কাছে টাকা পৌঁছে দেয়, তাই সাগর আর তার সঙ্গীর কিছু হলো না' WOW Momo কাণ্ডে বিস্ফোরক সুকান্ত
    Next Article
    ভোটের আগেই হয়ে গেল ঘোষণা, রাজ্যে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান? জেনে রাখুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment