Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগেই বড় ধাক্কা! বদলাতে হল হুমায়ুন কবীরের দলের নাম, কেন?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মোড়। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের দল গঠন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু মাত্র আড়াই মাসের মধ্যেই সেই দলের নাম বদল করতে হল তাঁকে। নির্বাচন কমিশনের নিয়মের কারণেই দলের নামের সঙ্গে নতুন করে একটি শব্দ জুড়তে হয়েছে। ফলে এখন নতুন নামেই পরিচিত হতে চলেছে হুমায়ুনের দল।

    আড়াই মাসের মধ্যে দলের নাম বদলাল হুমায়ুন (Humayun Kabir)

    প্রায় আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই সময় রাজ্যের বিভিন্ন জায়গায় ‘জনতা উন্নয়ন পার্টি’ নামের ফেস্টুন ও ব্যানারও দেখা গিয়েছিল। কিন্তু ভোটের মুখে এসে সেই নাম আর রাখা গেল না। শেষ পর্যন্ত দলের নাম বদল করতে হল তাঁকে। এখন আর ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে পরিচিত থাকবে না তাঁর দল। দলের নামের আগে ‘আম’ শব্দটি যোগ করা হয়েছে। ফলে নতুন নাম হল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। এই নতুন নামেই হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সংক্ষেপে দলের নাম হবে এজেইউপি (AJUP)।

    গত বছর তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করার পরই নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। এরপর ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তারপর ২২ ডিসেম্বর বেলডাঙাতেই একটি সভা করেন। সেই সভা থেকেই নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন তিনি। তখন দলের নাম রাখা হয়েছিল জনতা উন্নয়ন পার্টি। কিন্তু পরে দলের রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশনের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়।

    সেই সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে ইতিমধ্যেই একটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। রহুল আমিন নামে একজন ওই নামেই আগে কমিশনে দলের রেজিস্ট্রেশন করিয়েছেন। ফলে একই নামে আরেকটি দলকে অনুমতি দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে হুমায়ুন কবীর (Humayun Kabir) তাঁর দলের নামের আগে ‘আম’ শব্দটি যোগ করেন। এরপর নতুন নাম ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসেবে কমিশনের অনুমোদন মেলে।

    কমিশন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর এখন হুমায়ুন কবীরকে (Humayun Kabir) সংবাদপত্রে নতুন দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। যদি সেই বিজ্ঞাপন নিয়ে কোনও আপত্তি না ওঠে, তাহলে কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে। এরপর দলের প্রতীকের জন্য আবেদন করার সুযোগ মিলবে।

    Humayun Kabir Apologizes to Hindus at Reginagar Rally

    আরও পড়ুনঃ মার্চে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে? ১৫০০-১৭০০ টাকার কিস্তি ঘিরে বড় আপডেট, জানুন পুরো তথ্য

    এর ফলে আগে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছিল, সেগুলিও বদলাতে হবে। নতুন নামে দলকে আবার মানুষের সামনে তুলে ধরতেই এবার নতুন করে প্রচার শুরু করতে হবে হুমায়ুন কবীরকে (Humayun Kabir)।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! চলবে মঙ্গলবার পর্যন্ত: আবহাওয়ার খবর
    Next Article
    চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট! প্রথম পর্যায়ের নম্বর জমা পড়ল পর্ষদে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment