Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! চলবে মঙ্গলবার পর্যন্ত: আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: বাড়ছে গরম, এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদিও আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টি গরম থেকে স্বস্তি দেবে না দক্ষিণবঙ্গে। আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    সমানে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। কোথাও, ৩০ কোথাও ৩৩ ডিগ্রি আবার কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত তাপমাত্রা আর নতুন করে না বাড়লেও কমারও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। তারপরের দু’দিনে আরও কিছুটা চড়বে পারদ।

    আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপরের দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ স্বাভাবিকের আরও উপরে পৌঁছে যাবে তাপমাত্রা। রবিবার থেকে টানা তিন দিন আবার ভিজতে পারে বঙ্গ।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু অংশ ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না আপাতত। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে এবার ‘এন্ট্রি’ নেবে পাকিস্তান? রাখঢাক না রেখে কী ইঙ্গিত ইসলামাবাদের?

    আজ বৃহস্পতিবার কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে।

    south bengal weather(208)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রবিতে। সোমে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।

     

    Click here to Read More
    Previous Article
    এক সপ্তাহের জন্য বহু লোকাল ট্রেন বাতিল, আদ্রা ডিভিশনে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ
    Next Article
    ভোটের আগেই বড় ধাক্কা! বদলাতে হল হুমায়ুন কবীরের দলের নাম, কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment