Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে বড় ধাক্কা! ষষ্ঠ তালিকায় লক্ষ লক্ষ নাম, বাদ পড়ল কত?

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে জোরকদমে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। কে আসল ভোটার আর কার নাম বাদ যাবে, তা ঠিক করতে একের পর এক নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে। এবার প্রকাশ পেল ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List)। এতে কতজনের নাম যোগ হল আর কতজন বাদ গেল, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এই তালিকাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে।

    ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশ

    সোমবার নির্বাচন কমিশন ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশ করেছে। এই তালিকাটি একসঙ্গে নয়, দু’ধাপে প্রকাশ করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, এই তালিকায় প্রায় ৩ লক্ষ ভোটারের নাম রয়েছে। তবে ঠিক কতজনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি।

    এর আগে কমিশন জানিয়েছিল, প্রতিদিন একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী এসআইআর (SIR) প্রক্রিয়ার অধীনে প্রতিদিনই নতুন তালিকা (SIR Supplementary List) সামনে আসছে। রবিবার পর্যন্ত চারটি তালিকা প্রকাশ হয়েছিল। কিন্তু সোমবার হঠাৎই একসঙ্গে দু’টি তালিকা প্রকাশ করে কমিশন।

    উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন তালিকাকে তিন ভাগে ভাগ করা হয়।একটিতে ছিল বৈধ ভোটারদের নাম, একটিতে যাদের তথ্য যাচাই বাকি, আর একটিতে বাদ দেওয়া নাম। সেই সময় প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়ে এবং প্রায় ৬০ লক্ষ নাম যাচাইয়ের জন্য রাখা হয়। এই যাচাইয়ের কাজ এখন কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলছে। বিচার বিভাগের আধিকারিকরা একে একে নাম খতিয়ে দেখছেন।

    ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। এরপর ২৭ মার্চ দ্বিতীয় তালিকা আসে। তারপর থেকে প্রতিদিন তালিকা প্রকাশ করা হচ্ছে। সোমবার পঞ্চম তালিকার পর আরও একটি অতিরিক্ত তালিকা প্রকাশ হয়, যেখানে প্রায় ৩ লক্ষ নাম রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬টি সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশ হয়েছে। এতে মোট ২৯ লক্ষের বেশি নাম রয়েছে। এর মধ্যে প্রায় ৪২ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে। তবে এখনও প্রায় ১৮ লক্ষ নাম যাচাই বাকি।

    কমিশন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় ১৮ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ, শুরু থেকে ধরলে ৮১ লক্ষের বেশি নাম বাদ যেতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা এখনও জানানো হয়নি।

    Supplementary List Tribunal Process Begins Online

    আরও পড়ুনঃ ভোটের আগে বড় ধাক্কা! কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের মামলা

    এদিকে এই বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সোমবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বৈঠক করেন। পরে তিনি অভিযোগ করেন, ফর্ম-৬ ব্যবহার করে বাইরে থেকে লোক এনে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। তাঁর দাবি, অন্য রাজ্যের মতো বাংলাতেও একইভাবে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে (SIR Supplementary List)।

    Click here to Read More
    Previous Article
    কোন কোন ট্রেন বাতিল? আদ্রা ডিভিশনে ব্লকের কারণে বদলাচ্ছে রেলের সময়সূচি
    Next Article
    মঙ্গলে ‘খেল’ দেখাবে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment