Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন কোন ট্রেন বাতিল? আদ্রা ডিভিশনে ব্লকের কারণে বদলাচ্ছে রেলের সময়সূচি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ পূর্ব রেলের অত্র ডিভিশনে রোলিং ব্লকিং এর জন্য আগামী এক সপ্তাহের ফ্রেন্ড পরিষেবায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে (Indian Railways)। এই সময় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন একদিকে যেমন বাতিল করা হয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার সম্ভাবনাও রয়েছে। যার ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। এই রেল ব্লকিং করার ফলে নতুনভাবে ট্রেনের সময়সূচী করা হয়েছে। তাই বেরোনোর আগে হাতে সময় নিয়ে বেরন পাশাপাশি দেখেনি আজকের প্রতিবেদনে আগামী এক সপ্তাহের দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ট্রেনের সময়সূচী।

    আদ্রা ডিভিশনে ‘রোলিং ব্লকিং’ পরিষেবায় বড় বদল, জানুন সময়সূচি (Indian Railways)

    এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, “রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।” এছাড়াও জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য রোলিং ব্লক নেওয়া হয়েছে (Indian Railways)।

    Indian Railways major changes in rolling blocking service in Adra division

    আরও পড়ুন: রান্নায় টুইস্ট চান! পাতলা ঝোল ছেড়ে মাত্র ১০ মিনিটে কাতলা মরিচের ঝালের ঝাঁঝে চমকে দিন সবাইকে

    আগামী ৩১ মার্চ ও ৩, ৪, ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ২ এপ্রিল আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে।

    এই কাজের হলে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। যেখানে আগামী ৩১ মার্চ ও ৩ ও ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। পাশাপাশি আগামী ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

    এই কাজের সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। এছাড়াও রেলের এই সিদ্ধান্তে আদ্রা ডিভিশনের উপর নির্ভরশীল হাজার হাজার নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে। তবে এই কাজের ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের বড়সড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    সরকারি কর্মীদের পোয়াবারো, এপ্রিলে বাড়তি দুদিন ছুটির ঘোষণা রাজ্যের
    Next Article
    ভোটের আগে বড় ধাক্কা! ষষ্ঠ তালিকায় লক্ষ লক্ষ নাম, বাদ পড়ল কত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment