Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে ভারতে বাড়বে জ্বালানির দাম? কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার বিপর্যয়ের জেরে প্রশ্ন উঠছে এর প্রভাব ফেলবে ভারতের জ্বালানির দামের (Fuel Price) ওপর? পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পের ফলে কার্যত মৃত্যপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা (Venezuela Earthquake)। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি কম্পনে কেঁপে ওঠে গোটা দেশ। বহু বহুতল বিল্ডিং ধসে রীতিমতো ধুলোয় মিশে গিয়েছে, ফেটে গিয়েছে রাস্তা, ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়ে গিয়েছে এবং আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ জারি রয়েছে। কারণ আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলা সরকারের তরফ থেকে জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে। আর এই মানবিক বিপর্যয়ের সময়ে বরবারের মতো ভারতের তরফ থেকেও ত্রাণ ও চিকিৎসা-সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর একটি উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের জন্যও। প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার এই বিপর্যয়ের কোনও প্রভাব কি ভারতের জ্বালানি বাজারে পড়তে পারে?

    ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে ভারতে বাড়বে জ্বালানির দাম (Fuel Price)?

    ভৌগোলিকভাবে ভেনেজুয়েলা ভারতের থেকে অনেকটা দূরে অবস্থিত হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে জ্বালানি (Fuel Price) বাণিজ্যের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইরান-আমেরিকার মধ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যপক অস্থিরতা দেখা দেয়। বন্ধ হয়ে যায় বিশ্বের তৈল ধমনী হরমুজ প্রণালীও। এই পরিস্থিতিতে ভারত বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি শুরু করে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল ও মে মাসে ভারতের সবচেয়ে বড় ক্রুড তেল সরবরাহকারী দেশ হয়ে ওঠে ভেনেজুয়েলা। পূর্বে  যেখানে মোট ৬৪ হাজার মেট্রিক টন তেল আমদানি হয়েছিল, সেখানে চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসেই সেই পরিমাণ বেড়ে ১০ লক্ষ মেট্রিক টন পার করেছে। উচ্চমানের ক্রুড হওয়ায় ভারতীয় রিফাইনারিগুলির কাছে এই তেলের বিশেষ গুরুত্ব রয়েছে।

    আরও পড়ুন: অনুপ্রবেশের পর মাদকের বিরুদ্ধে ‘থ্রি-ডি’ নীতি! ‘মাদকমুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে কড়া বার্তা অমিত শাহের

    ভয়াবহ এই ভূমিকম্পের পর ভেনেজুয়েলার বিভিন্ন শহরগুলিতে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু নজরে আসছে প্রকৃতির ভয়াল রূপের ধ্বংসলীলার ছবি। ধূলিসাৎ হয়ে গেছে একাধিক বাড়িঘর, বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যা দেখা দিয়েছে বিদ্যুৎ সরবরাহেও। স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হয়েছিল, দেশের তেল উত্তোলন কেন্দ্র, পাইপলাইন, রিফাইনারি কিংবা রপ্তানি টার্মিনালগুলিও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভেনেজুয়েলার প্রধান তেল উৎপাদন কারখানাগুলির এখনও পর্যন্ত সেরকম বড় ধরনের কোনও ক্ষতির মুখে পড়েনি। তাই তেল উত্তোলন এবং রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। যদিও এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। গোটা পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে এবং আফটারশকের জেরে ভবিষ্যতে নতুন কোনও সমস্যা তৈরি হতে পারে কি না, সেই নিয়েও সতর্কতা বজায় রাখা হয়েছে।

    তবে বিশেষজ্ঞদের দাবি, এখনই ভারতের পেট্রোল বা ডিজেলের দামে এই ভূমিকম্পের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে ভারত। তাছাড়াও রাশিয়া এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশের তালিকাতেই রয়েছে। পাশাপাশি ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, ব্রাজিলের মতো একাধিক দেশ থেকেও নিয়মিত আমদানি করে ভারত। ফলে কোনও একটি দেশে সাময়িক সমস্যা তৈরি হলেও বিকল্প উৎসগুলি থেকে সরবরাহ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে যদি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদিভাবে  ব্যাহত হয় বা বিশ্ববাজারে ক্রুড তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে তার প্রভাব সরাসরি ভারতীয় বাজারেও পড়তে পারে বলে দাবি ওয়কিবহাল মহলের।

    Will fuel prices in India rise due to the earthquake in Venezuela?

    আরও পড়ুন: মিড ডে মিলে বাচ্চাদের পাতে পড়ল গরম-গরম ইলিশ ভাজা, বিতর্কের মাঝেই ‘উৎসব’ রাজ্যের এই স্কুলে

    সব মিলিয়ে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প মানবিক দিক থেকে যেমন গভীর উদ্বেগের বিষয়, তেমনই বিশ্ব জ্বালানি বাজারের দিক থেকেও পরিস্থিতির উপরেও নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ভারতের জ্বালানি (Fuel Price) নিরাপত্তা নিয়ে আপাতত কোনওরকম আশঙ্কা নেই। তবুও আন্তর্জাতিক এই পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলেই বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারও বিশ্ব তেলের বাজারের ওঠানামার উপর নজর রাখছে, যাতে প্রয়োজন হলে সত্ত্বর কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া যায় এবং দেশের সাধারণ মানুষের উপর তার প্রভাব যতটা সম্ভব কম রাখা যায়।

    Click here to Read More
    Previous Article
    ২ বছর পর থেকে বন্ধ পেট্রোল বাইক-স্কুটি? বিরাট প্রস্তাব দিল্লির
    Next Article
    সরকারি আম উৎসবে দিলীপ ঘোষ!

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment